বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

জাতীয়

আখের গুড়ে ভেজাল, জরিমানা ৩ লাখ

 প্রকাশিত: ২০:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২২

আখের গুড়ে ভেজাল, জরিমানা ৩ লাখ

বাংলাদেশে খাদ্যে ভেজাল নতুন কিছু নয় তবে যখন এই ভেজালের মাত্রা ছাড়িয়ে যায় তখন ভোক্তাদের টনক নড়ে। আসলে ভোক্তাও এ বিষয়ে অবগত আছেন যে, খাদ্যে ভেজাল আছে। সবকিছু জেনেও স্বস্তার লোভে নির্দ্বিধায় খেয়ে যাচ্ছেন বাজারের এসব পণ্য। 

@ সুস্থ থাকতে, স্বস্তা পরিহার অপরিহার্য। 

এখনকার সময়ে কৃত্তিমতা শব্দটি সবক্ষেত্রে প্রযোজ্য (পাবলিক ডিমান্ড) সেই পথই বেছে নিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। তারা আখের গুড় তৈরিতে ব্যবহার করছে চিনি, ডালডা, চুন, আটা ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য। ঘটনাটি রাজশাহীর বাঘা উপজেলার একটি কারখানার। গত ২১ দিন আগে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কারখানা থেকে জব্দ করা হয় ৭০০ কেজি গুড়।   পরে সেগুলোকে খালের জলে ফেলে দেয়া হয়। 
এখানেই শেষ নয়, উক্ত কারখানার বিরুদ্ধে আবার অভিযোগ উঠেছে ফেলে দেয়া গুড় তুলে প্রক্রিয়াজাতকরণের। 

এভাবে বারবার নিষেধাজ্ঞার পরও তাদের নীতি অপরিবর্তিত থাকায় আজ বুধবার তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচপাড়া গ্রামের সেকেন্দার আলী আগের মতো রাসায়নিক মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছেন। এ ছাড়া পাশের দুলাল হোসেনের বাড়িতেও ভেজাল গুড়ের কারখানা চলছে, এমন খবরের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে কারখানা দুটি ঘিরে রাখে র‍্যাব। সকাল ৯টায় সেখানে অভিযানে যায় ভোক্তা অধিদপ্তর। এ সময় কৃত্রিম উপায়ে ভেজাল গুড় বানানোর দায়ে কারখানা দুটিকে জরিমানা করেন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।