সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

রোজা অবস্থায় অতিরিক্ত পিপাসায় পানি পান করে ফেললে...

 আপডেট: ১৪:৩৩, ১১ মার্চ ২০২৫

রোজা অবস্থায় অতিরিক্ত পিপাসায় পানি পান করে ফেললে...

প্রশ্ন
গত রমযানের ১০ তারিখে আমি পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জমি থেকে ধান কেটে আনি। সেদিন অনেক গরম পড়েছিল। ফলে দুপুর ২টার দিকে আমি প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে পড়ি। আমার পক্ষে আর স্থির থাকা সম্ভব হয়নি। একপর্যায়ে আমি পানি পান করে ফেলি।

মুহতারামের নিকট আমার জানার বিষয় হল, আমাকে কি এখন সে রোযার কাযা করলে চলবে, নাকি এর কাফফারাও আদায় করতে হবে?

উত্তর
প্রশ্নোক্ত বর্ণনা মতে বাস্তবেই যদি আপনি পিপাসায় এত বেশি কাতর হয়ে পড়েছিলেন যে, তখন নিজেকে ধরে রাখা বেশ কঠিন হয়ে উঠেছিল, তাহলে সেক্ষেত্রে আপনাকে রোযাটির শুধু কাযা আদায় করলেই হবে। কাফফারা আদায় করা জরুরি নয়।

উল্লেখ্য, খুব বেশি ওজর না হলে রমযানে রোযা অবস্থায় এত কঠিন কাজ করা ঠিক নয়, যার দরুন রোযাদার ব্যক্তি অধিক ক্লান্ত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

* >المجتبى شرح مختصر القدوري< ২/২৮৩ : أتعب نفسه في عمل حتى أجهده العطش فأفطر، لزمته الكفارة، وقيل لا، وبه أفتى البقالي.

–বাদায়েউস সানায়ে ২/২৫২; তাবয়ীনুল হাকায়েক ২/১৮৯; শরহু মানযুমাতি ইবনে ওহবান   ১/৯৯; আলবাহরুর রায়েক ২/২৮২; রদ্দুল মুহতার ২/৪২০