বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২১ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

জাতীয়

ওএইচসিএইচআরের অফিস অনুমোদনে খেলাফত মজলিসের আপত্তি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৯:৪৬, ৩০ জুন ২০২৫

ওএইচসিএইচআরের অফিস অনুমোদনে খেলাফত মজলিসের আপত্তি

মানবাধিকার নয়, রাজনৈতিক চক্রান্ত’—জাতিসংঘের মিশন নিয়ে উদ্বেগ খেলাফত মজলিসের।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) বাংলাদেশে একটি মিশন শাখা স্থাপনের অনুমোদনকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং জাতীয় স্বার্থ ও ইসলামি মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ সোমবার এক যৌথ বিবৃতিতে দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই মত প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের এই উদ্যোগ এবং সরকারের পক্ষ থেকে এর অনুমোদন দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বকীয়তা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি হুমকি তৈরি করবে। তারা দাবি করেন, অতীতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরগুলো মুসলিম দেশগুলোর ওপর পশ্চিমা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মতে, মানবাধিকারের নামে ইসলামি শরিয়াহ্‌, পারিবারিক আইন, সামাজিক রীতিনীতি এবং শিক্ষাব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা আন্তর্জাতিক চক্রান্তের অংশ। দলটির দাবি, বাংলাদেশে ওএইচসিএইচআরের স্থায়ী কার্যালয় স্থাপন সেই চক্রান্তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শামিল।

তারা আরও বলেন, দেশে যখন ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আশা দেখা যাচ্ছে, তখন ‘মানবাধিকার অফিস’ স্থাপনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের নতুন ক্ষেত্র তৈরি করা হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিস সরকারের প্রতি ওএইচসিএইচআরের মিশন অনুমোদনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।