শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

জাতীয়

আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:৩৭, ৫ জুলাই ২০২৫

আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

আজও দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।

সারা দেশের বেশির ভাগ জায়গায় গতকাল শুক্রবার বৃষ্টি হয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বৃষ্টি হয়েছে। এ প্রবণতা আজ শনিবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আজ রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশালের মুলাদীতে ১৬২ মিলিমিটার, যা ‘অতি ভারী বৃষ্টি’ হিসেবে বিবেচিত। সাতক্ষীরায় হয়েছে ১২১ মিলিমিটার বৃষ্টি। এছাড়া মোংলায় ৭২, বাঘাবাড়ীতে ৫৯, কুতুবদিয়ায় ৫৮, টেকনাফে ৫৭, যশোরে ৫০, চুয়াডাঙ্গায় ৪৮, খুলনায় ৪৪ এবং ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রংপুর বিভাগের বেশিরভাগ স্থানে বৃষ্টি হয়নি, শুধুমাত্র তেঁতুলিয়ায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তাপমাত্রার দিক থেকে দেখা গেছে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড হয়েছে রংপুর, নীলফামারীর ডিমলা ও সিলেটে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এমন পরিস্থিতির কারণে আজ দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।