সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

পিতার সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব সাব্যস্ত হওয়া

 প্রকাশিত: ১৬:৫১, ২৫ জানুয়ারি ২০২৩

পিতার সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব সাব্যস্ত হওয়া

১৩৮৮. প্রশ্ন
এক ব্যক্তির পিতা উপার্জনে অক্ষম হয়ে গেছে। সে তার একমাত্র ছেলেকে সমুদয় সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। এই ছেলে ব্যতিত তার অন্য কোনো সন্তানও নাই। এখন সে সম্পূর্ণরূপে ছেলের উপর নির্ভরশীল।

এখন প্রশ্ন হল, এমতাবস্থায় ছেলের উপর পিতার সদকায়ে ফিতর ওয়াজিব হবে কি না?

উত্তর:
পিতা ছেলের উপর নির্ভরশীল হলেও ছেলের সম্পদ থেকে পিতার সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব হবে না। বরং পিতার মালিকানায় নেসাব পরিমাণ প্রয়োজন অতিরিক্ত সম্পদ থাকলে পিতার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। অন্যথায় নয়।

-আলমুহীতুল বুরহানী ৩/৩৮৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৩; ফাতাওয়া খানিয়া ১/২২৮; আল এখতিয়ার ১/১৩১; রদ্দুল মুহতার ২/৩৬৩

আলকাউসার