সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

রোজা ও রমজান: পর্ব-২৭ বিষয়: সিয়াম রোগ জীবানু ধ্বংস করে

মুফতি মুহাম্মদ নাসিরুদ্দীন

 আপডেট: ১৪:৩৯, ১৭ এপ্রিল ২০২৩

রোজা ও রমজান: পর্ব-২৭ বিষয়: সিয়াম রোগ জীবানু ধ্বংস করে

ডক্টর এমারসন বলেছেন, যদি কারো স্বাস্থ্যের উন্নতির জন্য উপবাসের প্রয়োজন দেখা দেয়, তবে সে যেন ইসলামের নির্দেশিত সিয়াম পালন করে। ডায়াবেটিক রোগীর জন্য সিয়াম পালন করা একটি পরীক্ষিত মহৌষধ। দিল্লীর একজন বিখ্যাত চক্ষু চিকিৎসক বলেছেন, এক মাসের সিয়াম পালনের দ্বারা চক্ষুর ভেতরের অসংখ্য সূক্ষ নার্ভ সতেজ হয়ে উঠে এবং দৃষ্টিশক্তিকে প্রখর করে তোলে। আর বাত রোগের বিশেষ উপকার হয়।

বিগত ২০০৩ সালের কিছু দিন আগে লন্ডনে এক বিশ্বস্বাস্থ্য সেমিনারে সিয়াম পালনের উপর আলোচনা করে মার্কিন মুল্লুকের এক খ্যাতনামা চিকিৎসক বলেছেন; ‘মুসলমানদের এক মাসের উপবাস বা সিয়াম মানবদেহে এন্টিবায়োটিকের মতো এক বিরাট শক্তি সৃষ্টি করে, অর্থাৎ ‘সিয়াম মানবদেহে এন্টিবায়োটিক মেডিসিন এর মতো কাজ করে। যা মানবদেহের অন্তত ৬০ হাজার রোগ জীবানু ধ্বংস করতে সক্ষম হয়।

সিলেট মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর গোলাম মুয়াজ্জম লন্ডনের হাসপাতালে বেশ কয়েকজন রোগীর উপর পরীক্ষা করে প্রমাণ করেছেন যে, রমযানের সিয়াম পালনে দেহের অর্ধেক রোগের প্রতিষেধক তৈরী হয়। মোহনলাল করমচাঁদ গান্ধী নিজের উপর পরীক্ষা করে অভিমত প্রকাশ করেছেন যে, ইসলামি বিধানের সিয়াম পালনে মানবদেহে অলৌকিক শক্তির সঞ্চার হয় এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরী হয়। (ইফা কর্তৃক প্রকাশিত, সিয়াম ও রমযান, পৃ. ১৫৪; প্রকাশনা ২১৩৩/৪, প্রথম প্রকাশ নভেম্বর ২০০৩)

 

মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470