সোমবার ১৬ মার্চ ২০২৬, চৈত্র ২ ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

সংস্কৃতি

দেহদানের সিদ্ধান্ত প্রত্যাহার, ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন

 প্রকাশিত: ১৭:৩২, ৬ মার্চ ২০২৫

দেহদানের সিদ্ধান্ত প্রত্যাহার, ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন

ভারতের পশ্চিবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। পাঁচ বছর আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন তিনি।

অনুরাগী-বন্ধুদের সঙ্গে সামাজিকমাধ্যমে নিজের স্বাক্ষর করা অঙ্গীকারপত্রের ছবিও শেয়ার করেছিলেন। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন গানওয়ালা।  

বুধবার (৫ মার্চ) সামাজিকমাধ্যম ফেসবুকে এ বিষয়ে কবীর সুমন লেখেন, রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম- আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।

সেইসঙ্গে ইসলামী রীতিতে যেন কলকাতার মাটিতে দাফনকার্য সম্পন্ন হয়- এরকম ইচ্ছা প্রকাশ করেন কবীর সুমন। তিনি লেখেন, আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।

কবীর সুমন দুই বাংলাতেই জনপ্রিয় সংগীতশিল্পী। ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানের ভুবন জয় করে নেন তিনি। তখন তার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। জীবনঘনিষ্ঠ লিরিক আর গায়কীতে নতুন ধারা চালু হয় তার হাত ধরে। এরপর শ্রোতাদের তিনি উপহার দিয়েছেন বহু কালজয়ী গান।

বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে বিয়ে করতে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন, নাম বদলে তিনি হয়ে যান কবীর সুমন। পরে অবশ্য তাদের বিচ্ছেদ হয়ে যায়। গত কয়েক বছর ধরে বাংলা খেয়াল চর্চা করছেন কবীর সুমন।