মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

সংস্কৃতি

‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট

 প্রকাশিত: ২০:৩০, ১১ এপ্রিল ২০২৫

‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট

পহেলা বৈশাখে এবারই প্রথম ছায়ানট আয়োজন করছে বর্ষবরণের অনুষ্ঠান কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সনজীদা খাতুনকে ছাড়া। তবে তার দর্শন ও আদর্শকে শ্রদ্ধা জানিয়ে এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য করা হয়েছে ‘আমার মুক্তি আলোয় আলোয়’।

ছায়ানটের ৫৮তম এই আয়োজন শুরু হবে বাংলা ১৪৩২ সনের প্রথম ভোর, সকাল ৬টা ১৫ মিনিটে রমনার বটমূলে। সূর্যোদয়ের আলোয় ‘ভৈরবী’ রাগালাপে শুরু হবে বর্ষবরণের সূচনা সঙ্গীত।

শুক্রবার (১১ এপ্রিল) ছায়ানট সংস্কৃতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বছর বর্ষবরণের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন সংগঠনের নেতারা।

ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, “বিশ্বজুড়ে মানবতার অবক্ষয়ের মধ্যেও আমরা আশাহত নই। আমরা স্বপ্ন দেখি, সবাই মিলে সুন্দর দিনের পথে চলার।”

এ সময় তিনি জানান, এ বছর সম্মিলিতভাবে পরিবেশিত হবে ৯টি গান, এককভাবে ১২টি গান এবং পাঠ থাকবে ৩টি। দেড় শতাধিক শিল্পীর অংশগ্রহণে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলবে অনুষ্ঠানটি।

এছাড়া ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, “এই প্রথম সনজীদা খাতুনকে ছাড়া বর্ষবরণ। তার ভাবনা ও আদর্শকে ছড়িয়ে দেওয়াই হবে তাকে শ্রদ্ধা জানানোর সর্বোত্তম উপায়।”

তিনি জানান, বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই এবং অনুষ্ঠানটি যথারীতি সুষ্ঠুভাবেই আয়োজিত হবে।

সাংস্কৃতিক ধারাকে ধরে রেখে, বৈচিত্র্য ও সম্প্রীতির বার্তা নিয়েই সাজানো হয়েছে এবারের আয়োজন। মঞ্চসজ্জা পরিকল্পনা করেছেন ছায়ানটের প্রাক্তনী সুজন চৌধুরী।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, পাশাপাশি ছায়ানটের ইউটিউব এবং ফেসবুক পেইজেও দেখা যাবে অনুষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, যুগ্ম সম্পাদক জয়ন্ত রায় এবং পার্থ তানভীর নভেদ।

ছায়ানট মনে করে, বর্ষবরণ শুধু উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয় ও সংস্কৃতির শক্তিশালী প্রকাশ এক মহামিলনের উপলক্ষ।