বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

প্রযুক্তি

ইতিহাস গড়ল ভারত, চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণ

 প্রকাশিত: ২০:০৭, ২৩ আগস্ট ২০২৩

ইতিহাস গড়ল ভারত, চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণ

চন্দ্রাভিযানে ইতিহাস গড়ল ভারত। তাদের মহাকাশযান চন্দ্রযান-৩ সব শঙ্কা কাটিয়ে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে। আজ বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর এক রহস্যময় স্থানে অবতরণ করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার 'বিক্রম'। চাঁদে মহাকাশযান অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাল ভারত।

এর আগে কেবল সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদের বুকে সফলভাবে নভোযান অবতরণ করাতে পেরেছে।

একটি দিক দিয়ে অবশ্য ভারত 'প্রথম' এর গর্বে গর্বিত। চাঁদের রহস্যে ঘেরা দক্ষিণ মেরুতে প্রথম কোনো দেশ হিসেবে পা রাখল তারা। ঐতিহাসিক এই অভিযানের চূড়ান্ত মুহূর্ত সরাসরি সম্প্রচার করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো।

রাশিয়া ভারতের কাছাকাছি সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য লুনা-২৫ নামে একটি মহাকাশযান পাঠায়। কিন্তু সেটি গত শনিবার চাঁদে বিদ্ধস্ত হয়। ব্যর্থ হয় ৪৭ বছর পর শুরু করা রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান। 

এর আগে অবশ্য ভারতও ব্যর্থ হয়েছে। ২০১৯ সালে চন্দ্রযান-২ পাঠিয়েছিল তারা। কিন্তু সেই মিশন ব্যর্থ হয়েছিল। 

গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। এর ল্যান্ডারের নাম 'বিক্রম', রোভারের নাম 'প্রজ্ঞান'। রোভারটি চাঁদের বুকে ঘুরে গবেষণা চালাবে।