সোমবার ১৬ মার্চ ২০২৬, চৈত্র ২ ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

সংস্কৃতি

এ’শহরে নির্মল আনন্দের বড় অভাব, মানুষ শুধু আনন্দ খোঁজে

 আপডেট: ২২:৩৩, ১০ আগস্ট ২০২৩

এ’শহরে নির্মল আনন্দের বড় অভাব, মানুষ শুধু আনন্দ খোঁজে

এ শহরে রাস্তার কোল ঘেঁষা হাজারো মানুষের দেখা মিলে প্রতি নিয়ত, যাদের নেই কোন আবাসস্থল, দিন ফুরিয়ে রাত আসে। তবুও ঠাঁই মেলেনা কভু! ঠাঁই মিলে রাস্তার কোল ঘেঁষা দো'পাস আর আবর্জনার স্তুপ !দো'চোখের উষ্ণ জল শুকিয়ে জমাট বেঁধে যায়, ভর দুপুরের তপ্ত রোদে গা পুড়িয়ে ফর্সা রংটা ফ্যাকাসে হয়ে অযত্ন চুলে বাঁধে জট। দুলাই ধূসরিত হয় মুখখানা। লালাটে ভরা বিষণ্নতার চাপ!

এ-শহরে হাজারো খেটে খাওয়া মানুষ! যাদের রাশি রাশি অর্থ নেই। নিত্যদিনের ঘাম ঝরানো অর্থেই তাদের সম্বল। নেই কোন ঐশ্বর্যের সুবাতাস। দুমুঠো ভাত আর এক চিমটি লবনে পরিতৃপ্তির হাসি। পরিবারের মুখে এক চিলতে হাসিতে সারাদিনের ক্লান্তি আর ঘামো ঘামো শরীরের কথা ভুলিয়ে দেয়।

কিন্তু এদেশের এক শ্রেণির মানুষ তাদের পেটে পদাঘাত করে খেতে বড্ড ভালোবাসে। আইনের দোহাই দিয়ে তাদের ক্ষুধায় মারতে চায়, যেন তারা ক্ষুধার জ্বলনে-পুড়নে আনন্দ খুঁজে পায়।এশহরে ভালো মানুষের বড্ড অভাব!

খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে দাও দু'টো হাত। নাও ডেকে ঘরে পথ হারাদের, পথেই যাদের কাটে রাত।

অনলাইন নিউজ পোর্টাল ২৪