বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

ইসলাম

রোজা ও রমজান: পর্ব-৩৪: রোজা রেখেও কাঙ্ক্ষিত ফলাফল পাইনা কেন -৪

মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন

 আপডেট: ১২:২৭, ২৩ এপ্রিল ২০২২

রোজা ও রমজান: পর্ব-৩৪: রোজা রেখেও কাঙ্ক্ষিত ফলাফল পাইনা কেন -৪

৪. সর্বোত্তম পদ্ধতিতে সিয়াম পালন না করার কারণেঃ সিয়াম পালনের তিনটি স্তর রয়েছে। প্রথম স্তরের সিয়াম হচ্ছে সর্বোত্তম পদ্ধতির সিয়াম। সিয়াম পালনের তিনটি স্তরের কথা ইমাম গাযালী (রহ.) তাঁর সুবিখ্যাত গ্রন্থ ‘ইয়াহ ইয়াউল উলূম’ গ্রন্থে বর্ণনা করেছেন। যেমন-
ক. সর্বোত্তম সিয়ামঃ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী মিলন থেকে বিরত থাকা। যাবতীয় গুনাহ এবং হারাম থেকে সম্পূর্ণ বিরত থাকা। সিয়াম পালন করা শুধু মহান আল্লাহকে খুশি করার জন্য এবং তাঁর প্রেমে বিভোর হয়ে থাকা। 
খ. মধ্যম সিয়ামঃ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী মিলন থেকে বিরত থাকা। যাবতীয় গুনাহ এবং হারাম থেকে সম্পূর্ণ বিরত থাকা। কিন্তু মহান আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করেনি।
গ. সর্বনিম্ন সিয়ামঃ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী মিলন থেকে বিরত থাকা। যাবতীয় গুনাহ এবং হারাম থেকে সম্পূর্ণ বিরতও থাকেনি এবং মহান আল্লাহকে খুশি করার জন্যও সিয়াম পালন করেনি। সিয়ামের এই তিনটি স্তর থেকে একথাও বুঝতে পারলাম যে, সিয়াম পালনকারী তিন প্রকার। সর্বোত্তম পদ্ধতিতে সিয়াম পালনকারী এক নাম্বার সিয়াম পালনকারী। মধ্যম পদ্ধতিতে সিয়াম পালনকারী দুই নাম্বার সিয়াম পালনকারী। সর্বোনিম্ন পদ্ধতিতে সিয়াম পালনকারী তিন নাম্বার সিয়াম পালনকারী। সুতরাং কেউ যদি সিয়ামদ্বারা কাক্সিক্ষত  ফলাফল পেতে চায় তাহলে অবশ্যই সে সর্বোত্তম পদ্ধতিতে সিয়াম পালন করে এক নাম্বার সিয়াম পালনকারী হতে হবে। তাহলেই সিয়ামের দ্বারা কাক্সিক্ষত ফলাফল পাওয়া যাবে। (ইফা কর্তৃক প্রকাশিত, সিয়াম ও রমযান, পৃ. ১৮; প্রকাশনা ২১৩৩/৪, প্রথম প্রকাশ নভেম্বর ২০০৩)
মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470