বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২১ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

প্রযুক্তি

সাব-ব্র্যান্ড ‘অনার’ ‍বিক্রি করে দিলো হুয়াওয়ে

 প্রকাশিত: ১৮:০৪, ১৭ নভেম্বর ২০২০

সাব-ব্র্যান্ড ‘অনার’ ‍বিক্রি করে দিলো হুয়াওয়ে

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে নিজেদের সাব-ব্র্যান্ড ‘অনার’ ‍বিক্রি করে দিয়েছে। তবে ঠিক কত টাকায় অনার ব্র্যান্ডকে কে কিনেছে এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদ মাধ্যম রয়েটার্সের খবর, এ নিয়ে অনারের মূল ডিস্ট্রিবিউশন পার্টনার ডিজিটাল চায়না গ্রুপের সঙ্গে হুয়াওয়ে আলোচনা করেছিল। ডিজিটাল চায়না বাদে টিসিএল ও শাওমিও সম্ভাব্য ক্রেতার তালিকায়। তবে অনার ব্র্যান্ডকে পুরোপুরি বিক্রি করে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটালো হুয়াওয়ে।

সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে স্মার্টফোনের সব উপকরণ নিজেরাই তৈরির উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে। তাই তাদের প্রয়োজন অনেক টাকা। এই টাকার যোগান দিতেই অনার ব্র্যান্ডকে বিক্রয় করে দিয়েছে বলে ধারনা করেন প্রযুক্তি বাজার বিশেষজ্ঞরা।

মূলত হাইএন্ড ফোনের বাজার ধরে রাখতে চায় হুয়াওয়ে। কারণ এই ফোনগুলোতে তাদের লাভ বেশি থাকে। অনার ফোনে অনেক ফ্ল্যাগশিপ ফিচার থাকলেও দাম কম রাখা হয়। বিক্রি বেশি হওয়ায় হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসার অর্ধেকই ছিল অনার সাব-ব্র্যান্ডের দখলে। ফলে এই মিড রেঞ্জ ব্র্যান্ডের উপর হুয়াওয়ের আর কোনো নিয়ন্ত্রণ থাকলো না।

শোনা যাচ্ছে ১৫.২ বিলিয়ন ডলারের বিনিময়ে অনার ব্র্যান্ডকে বিক্রয় করেছে হুয়াওয়ে।  এ টাকার পুরোটাই হুয়াওয়ের গবেষণা ও উন্নয়ন খাতে ব্যায় হবে। অনেকটা অ্যাপলের মতোই কর্মপদ্ধতির দিকে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

২০১৯ সালের ১৫ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার আদেশ দেয়। এতে গুগলসহ মার্কিন সব প্রযুক্তি কোম্পানির সঙ্গে হুয়াওয়ের ব্যবসায়িক চুক্তি বাতিল হয়। এরপর গত ১৫ সেপ্টেম্বর কিরিন প্রসেসর উৎপাদনের ক্ষমতাও হারায় হুয়াওয়ের হাইসিলিকন ডিভিশন। চাপে পড়ায় এবার স্মার্টফোনের ব্যবসাও সংকুচিত করার সিদ্ধান্ত নিয়েছে হুয়াওয়ে।

অনলাইন নিউজ পোর্টাল