শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

মহিলা

নারীবিষয়ক কমিশন বিতর্কে অবস্থান জানাল এনসিপি

 প্রকাশিত: ২১:০৮, ৫ মে ২০২৫

নারীবিষয়ক কমিশন বিতর্কে অবস্থান জানাল এনসিপি

নারীবিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ দেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, এসব সুপারিশ রাষ্ট্র বনাম সমাজ এবং ধর্ম বনাম নারীএমন মুখোমুখি অবস্থান তৈরি করছে, যা উদ্বেগজনক।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘মতবিরোধ সৃষ্টিকারী প্রস্তাবগুলো নিয়ে সব প্রতিনিধিত্বশীল অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা প্রয়োজন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারীবিষয়ক কমিশনের সদস্যদের মধ্যে সমাজের সব অংশের নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি, যা কমিশনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করেছে। দলটি মনে করে, এই কমিশন জাতীয় ঐকমত্য কমিশনের আওতায় না থাকায় রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার সুযোগ হয়নি।

এনসিপি নারীদের প্রতি সাম্প্রতিক সমাবেশগুলোতে শ্লেষাত্মক ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। তাদের আত্মত্যাগ ও নেতৃত্ব জাতিকে মুক্তির পথে নিয়ে গেছে।’

দলটি নারীর স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছে, ‘নারীদের সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।’