শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

মহিলা

খিলগাঁওয়ে তরুণীকে লাঠিপেটার ভিডিও ভাইরাল, দুই কর্মী হেফাজতে

 প্রকাশিত: ২২:৪২, ১৪ এপ্রিল ২০২৫

খিলগাঁওয়ে তরুণীকে লাঠিপেটার ভিডিও ভাইরাল, দুই কর্মী হেফাজতে

ঢাকার খিলগাঁও তালতলা এলাকার ‘আপন কফি হাউজ’-এর সামনে এক তরুণীকে লাঠিপেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিষ্ঠানটির দুই কর্মীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে রামপুরা থানা পুলিশ কফি শপটির ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভকে হেফাজতে নেয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “ঘটনাটি ঘটেছিল গত ১১ এপ্রিল। আজ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ভিডিওতে দেখা গেছে, তরুণীকে লাঠি দিয়ে পেটানো ব্যক্তিটি কফি শপের কর্মচারী শুভ।”

তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী তরুণীর পরিচয় জানা যায়নি। ওসি জানান, “আমরা তাকে বা তার পরিবারের সদস্যদের শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা করছি। যদি তাকে না পাওয়া যায়, তাহলে পুলিশ বাদী হয়ে মামলার প্রক্রিয়া শুরু করবে।”

জিজ্ঞাসাবাদে আটক দুই কর্মী দাবি করেছেন, তরুণীটি ‘মানসিক ভারসাম্যহীন’ এবং তার ‘আচরণে বিরক্ত হয়ে’ তারা এমন কাণ্ড ঘটিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, মেয়েটি জোর করে দোকানে ঢুকতে চাইছিল এবং তাদের বারবার নিষেধ করা সত্ত্বেও বিরক্তি তৈরি করছিল।

সোমবার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কফি হাউজের সামনে এক তরুণীকে প্রথমে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানোর চেষ্টা করা হয়, পরে তার দুই পায়ে লাঠি দিয়ে আঘাত করা হয়। ভিডিওটি ফেইসবুকে শেয়ার করে অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।