বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

ইসলাম

পবিত্র কাপড়ের উপর ভেজা অপবিত্র কাপড় রাখলে তাও কী নাপাক হয়ে যায়?

খালিদ সাইফুল্লাহ

 আপডেট: ১১:০১, ২৮ অক্টোবর ২০২৩

পবিত্র কাপড়ের উপর ভেজা অপবিত্র কাপড় রাখলে তাও কী নাপাক হয়ে যায়?

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
প্রশ্নঃ
মুহতারাম, আমার আমার এক বোন আজকে সকালে ভুলবশত একটি ভেজা অপবিত্র কাপড় কে পাক কাপড়ের উপর রেখে দেয়। জানার বিষয় হল, উক্ত পাক কাপড়ের বিধান কি হবে?

নিবেদক
মুহা. হাসান
নোয়াখালী।
وعليكم السلام ورحمة الله
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما
উত্তরঃ
যদি কাপড়টি মূল কোন নাপাক বস্তু দ্বারা ভেজা থাকে যেমন পেশাব
ইত্যাদি, তাহলে এর সাথে শুকনো কাপড় রাখার ফলে তাতে নাপাকির প্রভাব প্রকাশ পেলে তা নাপাক হয়ে যাবে। আর যদি মূল নাপাক বস্তু দ্বারা নয় বরং নাপাক পানি দ্বারা ভিজা থাকে, তাহলে এর উপর পাক কাপড় রাখার কারণে তা যদি এই পরিমাণ
আদ্র হয়ে যায় যে নিংড়ানোর ফলে পানির ফোঁটা ঝড়ে না, তাহলে কাপড়টি পাকই থাকবে। অন্যথায় নাপাক হয়ে যাবে।

Online_News_Portal_24