বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

ইসলাম

তিন জুমা আর মিম্বর স্থানান্তর করা

 প্রকাশিত: ০৫:৩৪, ৬ মে ২০২৩

তিন জুমা আর মিম্বর স্থানান্তর করা

১৩৯৭. প্রশ্ন
আমাদের আল আকসা জামে মসজিদ দীর্ঘদিন ধরে পাঞ্জেগানা মসজিদ হিসেবে চালু ছিল। বিগত কিছু দিন পূর্বে মূল মসজিদের সাথে উত্তর পার্শ্বে ওয়াকফকৃত নিজস্ব জায়গায় বর্ধিত করে ৭/১২/০৭ হতে জুমআর নামায উদ্বোধন করা হয়। মসজিদের পশ্চিম পার্শ্বে কিছু খালি জায়গা আছে। পরবর্তীতে সম্প্রসারণের প্রয়োজন হলে পশ্চিম দিকে করা হবে। এখন এলাকার কিছু গণ্যমান্য লোক যাদের মধ্যে আলেমও রয়েছেন তারা বলছেন, ভবিষ্যতে মসজিদ বর্ধিত করতে হলে মিম্বরকে তার জায়গায় রেখে পূর্ব দিকে বর্ধিত করতে হবে। পশ্চিম দিকে করা যাবে না। পশ্চিম দিকে করতে হলে তিন জু্মআ আদায় করার পূর্বেই করতে হবে। তিন জুমআ আদায় করে ফেললে আর পশ্চিম দিকে মিম্বর সরানো যাবে না।

এখন প্রশ্ন হল, তিন জুমআ আদায় করার পর পশ্চিম পার্শ্বে মসজিদের নিজস্ব জায়গায় মসজিদ বর্ধিত করতে পারব কি না? নাকি তিন জু্মআর আগেই মিম্বর সরাতে হবে?

উত্তর:
কোনো মসজিদে তিন জুমআ আদায় হয়ে গেলে তার মিম্বর সরানো যায় না-এ ধারণাটি ঠিক নয়।

মসজিদ সম্প্রসারণের প্রয়োজন হলে যে কোনো সময় মেহরাব ও মিম্বর সরানো জায়েয। তাই প্রশ্নোক্ত মসজিদে তিন জুমআ আদায় করে নিলেও পরবর্তীতে মসজিদের নিজস্ব জায়গায় (পশ্চিম পার্শ্বে) মসজিদ বৃদ্ধ করতে পারবেন এবং এক্ষেত্রে মসজিদের মিহরাব ও মিম্বর সরানো যাবে।

-ফাতহুল বারী ১/৬৪৩; উমদাতুর কারী ৪/২০৬; ই’লামুস সাজিদ বিআহকামিল মাসাজিদ পৃ. ২৬২-২৬৪; ফাতাওয়া তাতারখানিয়া ৫/৮৪৪; আলবাহরুর রায়েক ৫/২৫১; রদ্দুল মুহতার ১/৫৬৮

আলকাউসার