রোববার ২৮ জুন ২০২৬, আষাঢ় ১৫ ১৪৩৩

ব্রেকিং

রোমে ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ আবরার ফাহাদের নামে বুয়েটে হল হবে: শিক্ষামন্ত্রী শহীদ জননী জাহানারা ইমামকে ‘জাহান্নামের কীট’ বললেন রাকসুর নেতা ইসলামী ব্যাংকে অমুসলিমরা চাকরি করতে পারবেন? আলোচনা সংসদে বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু যমুনায় বাড়ছে পানি ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি সিলেটসহ সাত জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস ‘বাংলাদেশ প্রথম’ নীতি নিয়েই বিদেশে কথা বলেছি: প্রধানমন্ত্রী রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে ডারবানের পথে ‘বাংলার জয়যাত্রা’ ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ ইউরোপে মারাত্মক দাবদাহ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলের হামলায় নিহত প্রায় ৯৮ ফিলিস্তিনি

 প্রকাশিত: ১৬:৩২, ১৫ মার্চ ২০২৫

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলের হামলায় নিহত প্রায় ৯৮ ফিলিস্তিনি

গাজা সিটি

যুদ্ধবিরতির পরও ইসরায়েল নিয়মিত বিরতিতে গাজায় হামলা চালাচ্ছে, যার ফলে এখন পর্যন্ত অন্তত ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ গাজা সিটিতে চালানো বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও সংঘর্ষ থামেনি।

হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি বাস্তবায়নে ভীত বলে অভিযুক্ত করেছে এবং দাবি করেছে, তার অবরোধের ফলে ইসরায়েলি বাসিন্দা ও বন্দিরা অনাহারে রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট ৪৮,৫২৫ ফিলিস্তিনি নিহত ও এক লাখের বেশি আহত হয়েছেন।

গাজায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, তিনি ৫০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিমার্জিত এই প্রস্তাবে হামাস বাকি জিম্মিদের মুক্তি দেবে এবং গাজায় মানবিক সহায়তা পুনরায় চালু করা হবে।

ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতির ব্যাপারে আলোচনা চালিয়ে যাবে। যদি চুক্তি হয়, তবে যুদ্ধবিরতির শেষ দিনে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে, যা দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতির আগেই ঘটবে।