শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৮ ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের সম্মেলন উদ্বোধন করলেন কিম জং উন এআই নিয়ে যৌথ অবস্থান ঘোষণা করবেন বিশ্বনেতারা ভেনেজুয়েলা পার্লামেন্টে সর্বসম্মতভাবে সাধারণ ক্ষমা আইন পাস তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

আন্তর্জাতিক

সবচেয়ে উষ্ণতম বছর ২০২৪ সাল: ইইউ মনিটর

 প্রকাশিত: ১৮:৩০, ৮ আগস্ট ২০২৪

সবচেয়ে উষ্ণতম বছর ২০২৪ সাল: ইইউ মনিটর

জুলাই মাসে মাসিক তাপমাত্রার রেকর্ডের ১৩ মাসের ধারাবাহিকতা শেষ হওয়া সত্ত্বেও  ‘ক্রমবর্ধমানরহারে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় সম্ভবত’ ২০২৪ হবে রেকর্ডের সবচেয়ে উষ্ণতম বছর। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু মনিটর বৃহস্পতিবার এ কথা বলেছে।

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি-৩এস) বলেছে, গত মাসটি রেকর্ড বইয়ে ১৯৪০ সালের পর দ্বিতীয় উষ্ণতম মাস ছিল। যা ২০২৩ সালের জুলাইয়ের তুলনায় সামান্য শীতল।

জুন ২০২৩ এবং জুন ২০২৪ এর মধ্যে প্রতিটি মাস বছরের সময়ের জন্য নিজস্ব তাপমাত্রার রেকর্ড গ্রহণ করেছে।

সি-৩এস এর ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস বলেছেন, ‘রেকর্ড-ব্রেকিং মাসের ধারা শেষ হয়েছে। কিন্তু শুধুমাত্র একটি ঝাঁকুনি রয়ে গেছে।’

সি-৩এস-এর মাসিক বুলেটিন অনুসারে, গত মাসে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯১ ডিগ্রি সেলসিয়াস, জুলাই ২০২৩-এর তুলনায় মাত্র ০.০৪ ডিগ্রি সেলসিয়াস কম।

বার্গেস বলেন, ‘সামগ্রিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়নি। এতে আমাদের জলবায়ু উষ্ণ হতে থাকে।’

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব ২০২৩ সালের আগে শুরু হয়েছিল এবং বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন নেট শূন্যে না পৌঁছানো পর্যন্ত চলতে থাকবে।’

১৯৯১ থেকে ২০২০ সালের গড় থেকে জানুয়ারি-জুলাই পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা ০.৭০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

সি-৩এস বলেছে, এই অসঙ্গতিটি এই বছরের বাকি অংশে উল্লেখযোগ্যভাবে কমতে হবে যাতে ২০২৪ ২০২৩ এর চেয়ে বেশি গরম না হয়। ‘এটি ক্রমবর্ধমান সম্ভাবনা তৈরি করে যে ২০২৪ রেকর্ডে সবচেয়ে উষ্ণ বছর হতে চলেছে।’