রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

শিক্ষা

কুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, জড়ালে সাজা

 প্রকাশিত: ২২:৪৬, ১০ মার্চ ২০২৫

কুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, জড়ালে সাজা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে যুক্ত হতে পারবে না। কেউ সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হলে তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তি দেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল।

সোমবার (১০ মার্চ) কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম (জরুরি) ও ৯৮তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাডেমিক অর্ডিন্যান্সের ছাত্র শৃঙ্খলা বিধির ২০ নম্বর ধারা অনুযায়ী কোনো শিক্ষার্থী রাজনৈতিক কার্যক্রমে জড়িত হলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি হিসেবে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের বিধান রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল শিক্ষার্থীকে কঠোরভাবে এই নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে এবং ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।