মঙ্গলবার ১৬ জুন ২০২৬, আষাঢ় ২ ১৪৩৩

ব্রেকিং

এমন ঘটনা প্রত্যাশা করি না: দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানো প্রসঙ্গে শামা ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ষোলোর কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে মন্ত্রী বাকলিয়ার শিশু ‘ধর্ষণ’: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে, ‘প্রয়োজনে আপিল’ বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথি গোছাচ্ছে দুদক প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় দূতকে তলব দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনকও বটে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: খোঁজ নিচ্ছে ঢাকা কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন নারিতা রুটে বিমান ফিরছে আগামী মাসে ফের বাড়লো সোনা-রুপার দাম ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়: বেন-গভির

অর্থনীতি

বিডার সামিটে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা, ৫০টি দেশ থেকে প্রতিনিধিদের অংশগ্রহণ

 প্রকাশিত: ২১:২৩, ১৩ এপ্রিল ২০২৫

বিডার সামিটে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা, ৫০টি দেশ থেকে প্রতিনিধিদের অংশগ্রহণ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সামিটে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে।

রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

তিনি জানান, সামিটে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা, যার মধ্যে সরকারের খরচ ১ কোটি ৪৫ লাখ টাকা। তবে খরচের অঙ্ক দিয়ে সামিটের সফলতা বিচার করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

নির্বাহী চেয়ারম্যান বলেন, “বিনিয়োগের সব ক্রেডিট সামিটের নয়, অনেক আলোচনা সামিটের আগেই চলছিল। কেউ সামিটে এসেই বিনিয়োগের ঘোষণা দেবে, এমনটা নয়। তাই খরচের পরিমাণ দিয়ে সফলতা পরিমাপ করা উচিত হবে না।”

তিনি আরও জানান, এ পর্যন্ত ৬টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে।
এবারের সামিটে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল তুলনামূলক বেশি। ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি ডেলিগেট এতে অংশ নেন, যা মোট অংশগ্রহণকারীর ৫৮ শতাংশ।

আশিক চৌধুরী বলেন, “দেশের মানুষের সহনশীলতা এবং বিনিয়োগ সম্ভাবনার বাস্তব অবস্থা দেখে বিদেশি ডেলিগেটরা আশাবাদী। সামিট থেকে সরাসরি বিনিয়োগ নিশ্চিত না হলেও, বাংলাদেশের সম্ভাবনাগুলো তুলে ধরা ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।”

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম-সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।