শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

অর্থনীতি

চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলল ভারত

 প্রকাশিত: ১৬:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৪

চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলল ভারত

সিদ্ধ চালের মজুদ ঠিক রাখতে বছর খানেক আগে রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত তা শুক্রবার তুলে নেওয়া হয়েছে।

একইসঙ্গে রপ্তানি শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে অর্ধেক।

গত বছর দেশটিতে গড়ের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ায় ধান উৎপাদন কমে যায়। অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ ও দাম ঠিক রাখতে ওই বছরের জুলাইয়ে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি।

চাল রপ্তানিকারক রাইস ভিলার প্রধান নির্বাহী সুরজ আগরওয়াল বলেন, অ-বাসমতী সাদা চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সাহসী সিদ্ধান্ত কৃষি খাতের জন্য ‘গেম চেঞ্জার’।

"এই কৌশলগত পদক্ষেপ কেবল রপ্তানিকারকদের আয় বাড়াবে না, কৃষকদেরও ক্ষমতায়ন করবে। খরিফ শস্য (বর্ষাকালীন) বাজারে আসছে; এই সিদ্ধান্তের বদৌলতে কৃষকেরা ভালো দাম পাবেন।”

চাল রপ্তানির বিষয়টি দেখভালের জন্য গত জুলাইয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে রাইস ফেডারেশন কনসালটিং কমিটি গঠন করা হয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরেই বাসমতি চালের ফ্লোর প্রাইস তুলে নেয় ভারত সরকার। তাতে করে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে রপ্তানি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

অগাস্টে মূল্যস্ফীতি ৩.৬৫ শতাংশে পৌঁছানোর পর রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, খাদ্যপণ্যের ওপর নিবিড় নজরদারি না করা হলে মূল্যস্ফীতি আরও বাড়বে।