সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

বাকি ৫ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

 প্রকাশিত: ১০:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বাকি ৫ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

দ্বিতীয় ধাপে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার আলাদা আলাদা প্রজ্ঞাপনে গণমাধ্যম, স্বাস্থ্য, নারীবিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানোর কথা জানায়।

গত ১৮ নভেম্বরে এই পাঁচ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। তখন ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এখন প্রতিবেদন দিতে আরো দেড় মাসের মত সময় পেল কমিশনগুলো।

প্রথম ধাপে গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনাও শুরু করেছে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গত ১৫ ফেব্রুয়ারি ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হয়।