বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

জাতীয়

বার্ড ফ্লুর প্রকোপ, ছড়াতে পারে বাংলাদেশেও

 প্রকাশিত: ২০:২৬, ১৮ মার্চ ২০২৩

বার্ড ফ্লুর প্রকোপ, ছড়াতে পারে বাংলাদেশেও

ভারতের লাগোয়া ঝাড়খণ্ড রাজ্যে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। রাজ্যটি সীমান্তবর্তী হওয়ায় বাংলাদেশেও  দ্রুত সতকর্তা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ঝাড়খণ্ডের বোকারো জেলায় বার্ড ফ্লু আক্রান্ত চার হাজার হাঁস-মুরগি মেরে ফেলা হয়। রাজ্যের রাজধানী রাঁচিতেও বার্ড ফ্লু শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সীমান্ত দিয়ে হাস-মুরগি বা যেকোনো পাখি কোয়ারিন্টিন ছাড়া আনা যাবে না, খামারে জৈব সুরক্ষা জোরদার করতে হবে এবং ডিম বা মুরগির মাংস ভালোভাবে সিদ্ধ না করে খাওয়া যাবে না। সচেতন না হলে রোগটি ছড়িয়ে পড়তে পারে।

তবে বাংলাদেশে এখনও বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েনি। তবে সচেতন না হলে বিপত্তি ঘটতে পারে। তাই বার্ড ফ্লু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পোলট্রি খামারিদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বার্ড ফ্লু আক্রান্ত মুরগি বা পাখি থেকে অন্য পাখি বা মুরগি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আধা সেদ্ধ মুরগির মাংস বা ডিম খেলে, এমনকি আক্রান্ত পাখি ধরে হাত না ধুলে রোগটি মানবদেহেও সংক্রমিত হতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় জ্বর, সর্দি-কাঁশি, গলাব্যথা, ডায়রিয়া এ ভাইরাসের আক্রান্ত হওয়ার লক্ষণ। এই ভাইরাসে আক্রান্ত অনেক রোগীর জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া হতে পারে। এছাড়া কারো যদি জটিল রোগ থাকে তাহলে তার মৃত্যুও হতে পারে।

যেকোনো ফ্লুর মতোই বার্ড ফ্লু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার বিকল্প নেই। আসুন বার্ড ফ্লু প্রতিরোধের উপায়গুলো জেনে নেই।

>> মাস্ক পরার অভ্যাসকে জীবনের অঙ্গ করে নিতে পারলে যেকোনো ফ্লু-র সংক্রমণ প্রতিরোধ করা অনেক সহজ হয়ে যাবে।

>> খাওয়ার আগে সাবান দিয়ে ভালো করে হাত-মুখ ধুয়ে নেয়ার অভ্যাস করা জরুরি।

>> মাংস বা ডিম খুব ভালো করে সেদ্ধ করে খাওয়া উচিত। কাঁচা মাংস খুব ভালো করে ধুয়ে অবশ্যই হাত সাবান দিয়ে পরিষ্কার করতে হবে।

>> মাংস ধোয়ার সময় কাছাকাছি যেন কোনো ধরনের খাবার না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।