মঙ্গলবার ২৩ জুন ২০২৬, আষাঢ় ৯ ১৪৩৩

ব্রেকিং

রাষ্ট্রীয় কাজ সংসদের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি শাহবাগ, ধানমন্ডিসহ ঢাকার সাত জায়গায় বিজিবি মোতায়েন হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সাংবাদিকদের ওপর হামলা: ‘প্রমাণ’ পেলে ব্যবস্থা নেবে জামায়াত জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ধানমন্ডিতে সাংবাদিক পেটানোর অভিযোগ আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি আওয়ামী লীগের ২৬ জনসহ একদিনে ১১৮ গ্রেপ্তার: ডিএমপি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র মেসি ৫ এমবাপে ৪ হলান্ড ৪, তিন তারকার তুমুল লড়াই

জাতীয়

জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে বোরো ধানের ক্ষতির আশংকা

 প্রকাশিত: ১২:৩৩, ২১ মে ২০২২

জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে বোরো ধানের ক্ষতির আশংকা

জয়পুরহাট জেলায় শুক্রবার রাত সাড়ে ৯টায় দফায়-দফায় আঘাত করা ঘূর্ণিঝড়ে বাড়িঘর, গাছপালাসহ বর্তমানে মাঠে থাকা পাকা বোরো ধানের ক্ষয়ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় কয়েক দফা ঘূর্ণিঝড়ের আঘাতে জেলার ৭০০ হেক্টর জমির পাকা বোরো ধান মাটিতে শুয়ে গেছে। পানিতে ডুবে যাওয়া এসব ধান দ্রুত কাটা না হলে ক্ষতির আশংকা করেন তিনি। জেলার গড় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও শুধু পাঁচবিবি উপজেলায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। 

এছাড়াও প্রচণ্ড ঘূর্ণিঝড়ের আঘাতে জয়পুরহাট সদরের তেঘরবিশা, খনজনপুর, কাশিয়াবাড়ি, কেশবপুর,  পারুলিয়া, শ্যাম্পুর, বিশ্বাসপাড়া, বুলুপাড়া গ্রামসহ কালাই ও পাঁচবিবি উপজেলার  বিভিন্ন এলাকার গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতলাল উপজেলার  নিশ্চিন্তা-শিরট্টি সড়কে গাছ পড়ে যোগযোগ বন্ধ হয়ে যায়।

সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান জানান, প্রচন্ড ঝড়ে হাজিপাড়া এলাকার পুরানো বড় একটি গাছ ভেঙে বাড়ির উপর পড়েছে। এ ছাড়াও শতাধিক গাছপালা ভেঙ্গে গেছে। ৪০টির মতো বাড়িঘরের টিনের চালা উড়ে যাওয়ার খবর নিশ্চিত করেন তিনি। ক্ষেতলাল উপজেলার দাশড়া মুনঝার গ্রাম এলাকায়  ঘূর্ণিঝড়ের আঘাতে অনেক ঘরের টিনের চালা উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

কালাই উপজেলা থেকেও বোরো ধানের ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। শুক্রবার রাতের ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে বলে জানান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম।