সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্র পুনর্গঠনে প্রস্তুত বিএনপি: তারেক রহমান সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

আন্তর্জাতিক

বড় সিদ্ধান্ত, ইসরায়েলের জন্য আকাশপথ উন্মুক্ত করে দিল সৌদি আরব

 প্রকাশিত: ১৩:০৬, ১ ডিসেম্বর ২০২০

বড় সিদ্ধান্ত, ইসরায়েলের জন্য আকাশপথ উন্মুক্ত করে দিল সৌদি আরব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু  সম্প্রতি গোপনে সৌদি আরব সফর করেন । সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকও করেন বলে গণমাধ্যমের খবরে এসেছে।

এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও তার জামাতা জেরার্ড কুশনার ও তার টিম মধ্যপ্রাচ্য সফর করার চিন্তা করছে। আর এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিল সৌদি আরব। সেটি হচ্ছে, ইসরায়েলের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করে দিল দেশটি। খবর রয়টার্স ও আলজাজিরার।

মূলত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্লাইট চলাচলের সুবিধার্থে ইসরায়েলকে আকাশপথ খুলে দিয়েছে সৌদি আরব।
ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সোমবার রয়টার্সকে বলেন, “আমরা বিষয়টি মীমাংসা করতে পেরেছি।”

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা আরও বলেন, “আমিরাত ও বাহরাইনে ইসরায়েলি বিমান যাতায়াত নিয়ে যেকোনও সমস্যার সমাধান হওয়া উচিত।”

সেপ্টেম্বরে ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ ও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত, বাহরাইন ও সুদান। এর পেছনে জেরার্ডের কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে।   

এদিকে সৌদি আরব ও কাতারের মধ্যে বিরোধ মেটাতে তৎপর ট্রাম্প-জামাতা কুশনার। এ নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন তিনি।

ফিলিস্তিন মুক্তি আন্দোলন হামাস ও মিসরের ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক রাখায় কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সহায়তার অভিযোগ আনে সৌদি আরব।

দেশটি সঙ্গে যোগ দেয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। ২০১৭ সালে কাতারের ওপর অবরোধ আরোপ করে আরব দেশগুলো। এখন সৌদি ও কাতার উভয় দেশই চায় এ বিরোধের অবসান হোক।

ট্রাম্পের মধ্যস্থতায় ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে তিন দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। এর পেছনে জেরার্ডের কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে।   

অনলাইন নিউজ পোর্টাল