রোববার ১৫ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, ‘সিটি স্ক্যানের রিপোর্ট ভালো’ জামিনে কারামুক্ত আনিস আলমগীর আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

স্বাস্থ্য

করোনার টিকা এক বছরেই হতে পারে অকার্যকর

 প্রকাশিত: ০৮:৪৫, ২ এপ্রিল ২০২১

করোনার টিকা এক বছরেই হতে পারে অকার্যকর

চীন থেকে থেকে  বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রায় দেড় বছর হতে চলল। এরই মধ্যে এ ভাইরাস কেড়ে নিয়েছে ২৮ লাখেরও বেশি প্রাণ। আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। সংক্রামক এ ভাইরাসটিকে ঠেকাতে রেকর্ডগতিতে বিজ্ঞানীদের নিবিড় গবেষণার পর একাধিক টিকা চলে এসেছে বাজারে। কিন্তু এসব টিকার আয়ু মেরেকেটে আর এক বছর। একটি সমীক্ষায় এমনটাই দাবি করেছেন এপিডিমিয়োলজিস্ট ও ভাইরোলজিস্টরা। তাদের আশঙ্কা, এক বছরেরও আগে অকেজো হয়ে পড়তে পারে কোভিড টিকার ‘ফার্স্ট জেনারেশন’। কারণ অবশ্যই ভাইরাসের ধরর পরিবর্তন।

তিনটি স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সমীক্ষাটি হয়েছিল। তাতে বিজ্ঞানীরা জানাচ্ছেন, দ্রুতগতিতে নিজেদের বদলে ফেলছে করোনা ভাইরাস। এর নতুন ধরনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চীনের উহানের প্রথম ভাইরাসটির থেকে অনেক বেশি সংক্রামক। ভাইরাসটি এতই বদলে যাচ্ছে যে, বর্তমানে বাজারে থাকা টিকাগুলো আদৌ কতটা কার্যকরী থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সমীক্ষায় অংশ নিয়েছিলেন ২৮টি দেশের ৭৭ জন বিজ্ঞানী। এর মধ্যে দুই-তৃতীয়াংশ বিজ্ঞানী জানিয়েছেন,

তাদের সন্দেহ, বর্তমান প্রতিষেধকগুলো আর এক বছর কাজ করবে। এক-তৃতীয়াংশের মতে, এ টিকার আয়ু বড়জোর ৯ মাস।

অনলাইন নিউজ পোর্টাল