শুক্রবার ১২ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

এডিটর`স চয়েস

উপযুক্ত অভাবী ছেলে-মেয়ের জন্য বিয়ে কর্মসূচি

 প্রকাশিত: ১৭:১৩, ১ ডিসেম্বর ২০২০

উপযুক্ত অভাবী ছেলে-মেয়ের জন্য বিয়ে কর্মসূচি

অভাবের কারণে মেয়ের বিয়ে দিতে পারছে না, এমন পরিবারগুলির পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন ভারতের মেদিনীপুর টাউন মুসলিম কমিটি। শহরের ২৫টি ওয়ার্ডের জন্য একটি সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে তারা।

কমিটির সম্পাদক আব্দুল ওয়াহেদ জানিয়েছেন, এই উদ্যোগে সম্প্রদায় নির্বিশেষে সকল অভাবী পরিবারকে সাহায্য করা হবে।

তাঁর কথায়, অনেক পরিবার আর্থিক অনটনে মেয়ের বিয়ে দিতে সমস্যায় পড়ছে। সেই সব পরিবারের কথা ভেবে গণবিবাহ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘কন্যাদান’।

 

৪ মাস পরে পালিত হবে পরিকল্পিত কর্মসূচি। সকল সম্প্রদায়ের পরিবার এই উদ্যোগের আওতায় পড়বেন। ফলে এই পরিকল্পনায় বিভিন্ন ধর্মের নির্দিষ্ট রীতি পালন করেই বিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে।

রীতিনীতি মেনে বিয়েই শুধু নয়। নবদম্পতিদের দেওয়া হবে বিয়ের প্রশংসাপত্র, আসবাবপত্র এবং উপহারও। তবে বিয়ের পাত্র-পাত্রীদের মধ্যে সমন্বয়সাধন করতে হবে তাঁদের পরিবারকেই।

 

এরপর আবেদন করতে হবে মেদিনীপুর টাউন মুসলিম কমিটির কাছে। আবেদনগুলি খতিয়ে দেখার জন্য একটি কমিটি তৈরি করা হবে। সেই কমিটির তরফে সকল বিষয় খতিয়ে দেখার পরে ওই পরিবারকে ‘কন্যাদান’ উদ্যোগের আওতায় আনা হবে।কর্মসূচিতে থাকছে অতিথি আপ্যায়নের বন্দোবস্তও।

আব্দুল ওয়াহেদ আরও জানিয়েছেন, এ জন্য একটি তহবিল তৈরি করা হচ্ছে। সম্পূর্ণ প্রক্রিয়াটিকে সফল করে তোলার জন্য সকল সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মতামত নেওয়া হবে।

মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সদস্যদের নিয়ে একটি সভার পর ‘কন্যাদান’ কর্মসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আব্দুল ওয়াহেদ। কমিটির তরফে এই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হল।

অনলাইন নিউজ পোর্টাল