রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

জাতীয়

ঘূর্ণিঝড় আম্ফানে মহাবিপদ সংকেত আসতে পারে

 প্রকাশিত: ১২:৪৫, ১৯ মে ২০২০

ঘূর্ণিঝড় আম্ফানে মহাবিপদ সংকেত আসতে পারে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান, দুপুরের মধ্যে এর গতিপথ কিছুটা স্পষ্ট হবে। এর ফলে দুই-এক ঘণ্টার মধ্যে মহাবিপদ সংকেত আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনে রূপ নেয়া ঝড়টি মঙ্গলবার রাতে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, আম্ফানের শক্তি ২০০৭ সালে তাণ্ডব চালানো সিডরের মতো। এটি উপকূলে আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এখন পর্যন্ত দেশে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর তুলনায় আম্ফান বেশি শক্তিশালী মনে হচ্ছে। শক্তি ও গতি-প্রকৃতি পর্যালোচনা করে এ সাইক্লোনটিকে সিডরের মতো শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। তবে সুন্দরবন উপকূলে আঘাত হানলে ক্ষয়ক্ষতি বেশি হবে।

আবহাওয়াবিদ ড. সাইফুল ইসলাম বলেন, এটি সিডরের মতো শক্তিশালী। তবে দেখা যাচ্ছে সুন্দবনের ওপর দিয়ে গেলে কম বাতাস পাবো।

জলবায়ুবিদ ও বুয়েট শিক্ষক বজলুর রহমান বলেন, এ ধরনের সাইক্লোন আমরা ১৯৯১ এবং সিডরের সময় দেখেছিলাম। ৪ থেকে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে।

করোনা পরিস্থিতির মধ্যে উপকূলীয় এলাকায় শারীরিক দূরত্ব নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে পড়বে। এ কারণে প্রয়োজন বিশেষ প্রস্তুতির পরামর্শ দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের।

সাবেক পরিচালক মেজর জেনারেল শাকিল নেওয়াজ বলেন, সামাজিক দূরত্ব ও সব রকমের স্বাস্থ্যবিধি রেখেই আম্পানের ব্যবস্থা করতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল