মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

শিক্ষা

‘শাহবাগের’ বিরুদ্ধে স্লোগানে উত্তাল ঢাবি

 প্রকাশিত: ০৯:২৬, ১২ মার্চ ২০২৫

‘শাহবাগের’ বিরুদ্ধে স্লোগানে উত্তাল ঢাবি

মধ্যরাতে ২০১৩ সালে সংগঠিত শাহবাগের বিরুদ্ধে মিছিল বের করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

পরে বিভিন্ন হলের শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ পৌঁছায়।

মিছিল থেকে শিক্ষার্থীরা স্বৈরাচার শেখ হাসিনার আমলে ২০১৩ সালে শাহবাগে গড়ে ওঠা প্ল্যাটফর্ম ‘গণজাগরণ মঞ্চের’ আলোচিত মুখ লাকি আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

মিছিলে শিক্ষার্থীরা ‘শাহবাগের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘জুলাইয়ের বাংলায়, শাহবাগের ঠাই নাই’, ‘ল-তে লাকি, তুই রাজাকার তুই রাজাকার’, ‘শাহবাগী, নো মোর’সহ একাধিক স্লোগান দেন।

এর আগে সন্ধ্যায় ধর্ষণের বিরুদ্ধে বামপন্থীদের আয়োজিত এক কর্মসূচিতে শাহবাগের অন্যতম আন্দোলনকারী লাকি আক্তারের উপস্থিতি দেখা যায়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তার ও শাহবাগের মিছিল বের করেছেন।

শিক্ষার্থীরা বলেন, শাহবাগের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। নতুন করে আর কোনো শাহবাগ হতে দেওয়া হবে না।

মিছিল শেষে শাহবাগে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক ইবনে আলী বলেন, চব্বিশের বাংলায় আর কোনো শাহবাগ তৈরি হবে না। পুলিশের মধ্যে অনেক ফ্যাসিবাদের দোসর রয়েছে, তবে একথাও সত্য, পুলিশের অনেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য জীবন দিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আইনশৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য পুলিশের ওপর হামলা করেছে। লাকিসহ শাহবাগীদের গ্রেপ্তার করতে হবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে নিঃস্বার্থভাবে যাত্রাবাড়িসহ দেশের বিভিন্ন স্থান থেকে আলেমরা নেমেছিল। কিন্তু কতিপয় নামধারী উপদেষ্টা আলেমদের হুমকি দেওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আপনারা এ ধরনের বক্তব্য রাখতে পারেন না।

অপর শিক্ষার্থী এ বি জোবায়ের বলেন, ২০১৩ সালের পর থেকে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল, তারা আবার প্রকাশ্যে আসছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে। শাহবাগ ফিরিয়ে আনার চেষ্টা কোনোদিন সফল হবে না।