রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, ফের ‘বৃষ্টি আসছে’

 প্রকাশিত: ১৯:২৯, ১৮ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, ফের ‘বৃষ্টি আসছে’

বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়ে আগামী সপ্তাহের শুরুতে দুইদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত কেবলমাত্র উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়া নিয়ে বলা হয়েছে, আগামী শনি ও রোববার বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি ঝরতে পারে।

এদিকে বৃষ্টি কমে যাওয়ায় দেশের অনেক স্থানেই মৃদু তাপপ্রবাহ দেখা দিয়েছে।

বুধবার রংপুরের রাজারহাটে ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি। আর ঢাকাতে তামপাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি।

তামপাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটি মৃদু তাপ প্রবাহ ধরা হয়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন রংপুর, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও খুলনা বিভাগে নদ–নদীর পানি ধারাবাহিকভাবে কমে আসতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুষ্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি দুর্বল হয়ে মৌসুমী বায়ু অক্ষের সাথে মিলিত হতে পারে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।