সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: জাতির উদ্দেশে তারেক রহমান পরিবর্তনের ‘মহা সুযোগ’, আসুন কাজে লাগাই: ভোটের ভাষণে জামায়াত আমির ভোটকেন্দ্রে নেওয়া যাবে মোবাইল ফোন, নিষেধাজ্ঞা তুলছে ইসি পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার সাংবাদিক-পর্যবেক্ষকরা কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন: ইসি নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

ফিচার

পদ্মা ও যমুনায় জেলেদের জালে মিলল ৫৭ হাজার টাকার ২ পাঙ্গাস ও কাতল

 প্রকাশিত: ১৮:৩২, ২৭ জুন ২০২১

পদ্মা ও যমুনায় জেলেদের জালে মিলল ৫৭ হাজার টাকার ২ পাঙ্গাস ও কাতল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় গত শনিবার মধ্যরাতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুটি পাঙ্গাস ও একটি কাতল মাছ। মাছ তিনটি মোট ৫৬ হাজার ৮শ' টাকায় বিক্রি হয়।

আজ রোববার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তে মাছগুলো বিক্রির উদ্দেশে আনলে আড়তদার সম্রাট শাহজাহান শেখ মাছগুলো কিনে নেন। তিনটি মাছের মধ্যে ১৬ কেজি ওজনের একটি পাঙ্গাস ও ১৬ কেজি ওজনের একটি কাতল ধরেন ফরিদপুরের মমিন খাঁর হাট এলাকার জেলে জাহিদ হালদার। তিনি পাঙ্গাসটি ১২শ' টাকা কেজি দরে ১৯ হাজার ২০০ টাকা এবং ১৬ কেজি ওজনের কাতলটি ১৪শ' টাকা কেজি দরে ২২ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় ইউছুফ মেম্বারপাড়ার জেলে মোশারফ হালদারের জালে ধরা পড়ে ১০ কেজি ওজনের অপর পাঙ্গাসটি। মাছটি তিনি ১১শ' টাকা কেজি দরে মোট ১১ হাজার টাকায় বিক্রি করেন।  এ সময় মাছগুলো এক নজর দেখতে সেখানে স্থানীয়রা ভিড় করেন।

আড়তদার শাহজাহান সম্রাট জানান, মাছগুলো বিক্রির জন্য তিনি বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছ তিনটি প্রতি কেজিতে ১শ টাকা করে লাভ ধরে মোট ৫৬ হাজার ৮শ' টাকায় বিক্রি করেন। মাছগুলো ভালো দামে বিক্রি করতে পেরে তিনি এবং জেলেরা উভয়ই  অনেক আনন্দিত বলে জানা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল