শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

ট্রাম্পের জরুরি বৈঠক, ইরান নিয়ে আসছে ঘোষণা

 প্রকাশিত: ২২:৩৯, ১৯ জুন ২০২৫

ট্রাম্পের জরুরি বৈঠক, ইরান নিয়ে আসছে ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’। বৈঠক শেষে ইরান নিয়ে বড় ধরনের ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা ইতোমধ্যে হোয়াইট হাউজে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিতদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রতিরক্ষামন্ত্রী পেটে গেজসেথ, সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ।

সিএনএন আরও জানায়, যদিও বৈঠকটি আনুষ্ঠানিকভাবে একটি ‘গোয়েন্দা ব্রিফিং’ হিসেবে পরিচিত, তবে বৈঠকের গুরুত্ব, সময় ও অংশগ্রহণকারীদের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, সেখানে স্পর্শকাতর নিরাপত্তা ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে দাবি করেছে, এই বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ইস্যুতে একটি বড় ঘোষণা দিতে পারেন।

সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়েছে। এতে করে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এমন প্রেক্ষাপটে হোয়াইট হাউজে এই উচ্চপর্যায়ের বৈঠক গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলে ধারণা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।

তথ্যসূত্র: সিএনএন, এক্সপ্রেস ইউকে