শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

আন্তর্জাতিক

ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ইরানের পুলিশপ্রধান

 প্রকাশিত: ২৩:০৩, ১৪ জুন ২০২৫

ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ইরানের পুলিশপ্রধান

পুলিশের প্রধান মেজর হাবিবুল্লাহ আকবারিয়ান

ইসরায়েলের সাম্প্রতিক ড্রোন হামলায় এবার ইরানের পুলিশপ্রধান নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, দেশটির হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে ড্রোন হামলায় পুলিশের প্রধান মেজর হাবিবুল্লাহ আকবারিয়ান এবং লেফটেন্যান্ট আমির হোসেইন সেইফি নিহত হয়েছেন। শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

এই হামলার ঘটনায় ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে একের পর এক ইসরায়েলি হামলার ফলে ইরানজুড়ে নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবার রাতে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, ইরানের ৪০টিরও বেশি সামরিক স্থাপনায় একযোগে ৭০টি বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড অবকাঠামো এবং অন্যান্য কৌশলগত স্থাপনা।

ডেফরিন বলেন, "আমাদের প্রাথমিক হামলার কারণে ডজনখানেক বিমান তেহরানের আকাশে অবাধে চলাচল করছে। আমরা পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত আকাশসীমায় মুক্তভাবে অভিযান চালাতে পারছি।"

তিনি আরও জানান, ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনগুলো প্রায় আড়াই ঘণ্টা ধরে তেহরানের আকাশে টহল দিয়েছে। "আমরা এমন এক অবস্থান তৈরি করেছি, যেখানে তেহরান পর্যন্ত আকাশে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তেহরান এখন আর নিরাপদ নয়," বলেন তিনি।

ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ইরানে ৮০ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন। অপরদিকে, ইরানের হামলায় ইসরায়েলের চারজন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সামান্যভাবে আহত হয়েছেন।

ইসরায়েল এর আগে জানিয়েছিল, তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে "তেহরান পর্যন্ত অভিযান" চালাবে। সাম্প্রতিক ড্রোন হামলা এবং বিমান হামলা সে হুমকিরই বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে।

এই হামলা এমন সময় ঘটল, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযানের পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।