বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

রাজনীতি

১৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:১২, ১৩ জুন ২০২৫

১৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি

১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্বে ছাত্রদল—নারী নেতৃত্বকে অগ্রাধিকার

দেশের ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার এসব কমিটি অনুমোদন করেন।

ঘোষিত কমিটিগুলোর মধ্যে ১৫টি বিশ্ববিদ্যালয়ে পাঁচ সদস্যের আংশিক কমিটি এবং তিনটিতে তিন সদস্যের ও একটিতে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে ২৫ মার্চ আরও ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করেছিল ছাত্রদল।

ছাত্রদল জানিয়েছে, নতুন কমিটিগুলো গঠনে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে 'সুপার ফাইভ' বা শীর্ষ পাঁচটি পদে নারী নেত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তাদের ধারণা।

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রা বলেন, "দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেশপ্রেমিক শিক্ষার্থীদের রাজনীতিতে সচেতন করে তোলা এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। সব বিশ্ববিদ্যালয় ইউনিটকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে যেন ভবিষ্যতের সংকটে তারা কার্যকর ভূমিকা রাখতে পারে।"

ঘোষিত কমিটিতে নেতৃত্বকারীরা:

  • ব্র্যাক ইউনিভার্সিটি: সভাপতি – নাইমুর রহমান, সাধারণ সম্পাদক – মাহমুদ হাসান ফয়সাল

  • অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি: সভাপতি – মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক – সাগর হোসাইন

  • আহ্‌ছানউল্লাহ ইউনিভার্সিটি: সভাপতি – রাশেদ মো. নাফিস হৃদয়, সাধারণ সম্পাদক – মো. লিসানুল আলম

  • ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক: সভাপতি – মেহেদী হাসান, সাধারণ সম্পাদক – এস এম সালমান ফার্সী

  • সাউথইস্ট ইউনিভার্সিটি: আহ্বায়ক – মো. ইয়াসিন আরাফাত, সদস্যসচিব – মো. নাজমুস সাকিব

  • নর্দান ইউনিভার্সিটি: আহ্বায়ক – ইমরানুল হাসান, সদস্যসচিব – শাহরিয়ার কবির

  • বিজিএমইএ ইউনিভার্সিটি: সভাপতি – মো. মুবিন মোল্লাহ, সাধারণ সম্পাদক – কাজী মো. হাসিবুল হাসান

  • ওয়ার্ল্ড ইউনিভার্সিটি: সভাপতি – ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক – জিসান আহমেদ

  • প্রাইমএশিয়া ইউনিভার্সিটি: সভাপতি – তাহসীন মো. চৌধুরী, সাধারণ সম্পাদক – মো. ফাহিম বকসী

  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটি: সভাপতি – মো. হাবিবুল্লাহ আকন্দ, সাধারণ সম্পাদক – গাজী আশিকুর রহমান

  • আইইউবিএটি: আহ্বায়ক – সৈয়দ রেজওয়ান রশীদ, সদস্যসচিব – মো. গোলাম সরোয়ার

  • বিইউবিটি: সভাপতি – আল আমানত কবির, সাধারণ সম্পাদক – রাতুল তালুকদার

  • ইউল্যাব: সভাপতি – দুদুল তালুকদার, সাধারণ সম্পাদক – শাবাব আনোয়ার

  • বাংলাদেশ ইউনিভার্সিটি: সভাপতি – ইমাম হাসান জুয়েল, সাধারণ সম্পাদক – আবদুল্লাহ আল নোমান

  • দ্য পিপলস ইউনিভার্সিটি: সভাপতি – রনি বর্মণ, সাধারণ সম্পাদক – হাসান শাহারিয়ার

  • মানারাত ইউনিভার্সিটি: সভাপতি – মাইনুল হাসান, সাধারণ সম্পাদক – এ আর নাজমুল

  • গণ বিশ্ববিদ্যালয়: সভাপতি – মো. নির্জন, সাধারণ সম্পাদক – মো. আসাদুর রহমান

  • এশিয়ান ইউনিভার্সিটি: সভাপতি – মো. অন্তর, সাধারণ সম্পাদক – মুসা ইব্রাহিম

  • সিটি ইউনিভার্সিটি: সভাপতি – ইয়ালিদ নাঈম, সাধারণ সম্পাদক – মো. লিংকন মিয়া