বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান যুদ্ধ: রেকর্ড মজুদ তেল ছাড়ার প্রস্তাব আইইএ’র বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল নতুন উপসাগরীয় হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

জাতীয়

বেরোবি শিক্ষক মাহমুদুল হক হত্যা মামলায় গ্রেপ্তার

 প্রকাশিত: ২২:৫৭, ১৯ জুন ২০২৫

বেরোবি শিক্ষক মাহমুদুল হক হত্যা মামলায় গ্রেপ্তার

শিক্ষক মাহমুদুল হক।

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছমেস উদ্দিন (৬৫) নামের এক মুদিদোকানির মৃত্যুর ১০ মাস পর দায়ের করা একটি হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক মাহমুদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে রংপুর নগরীর ধাপ এলাকার নিজ ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহমুদুল হক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।

নিহত ছমেস উদ্দিন নগরীর ১২ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর মৌলভীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার স্ত্রী আমেনা বেগম গত ৩ জুন রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৫৪ জনকে আসামি করা হয়েছে। মাহমুদুল হক হচ্ছেন মামলার ৫৪ নম্বর আসামি।

হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ শিক্ষক মাহমুদুল হকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।