শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট

 প্রকাশিত: ২২:২৫, ১৭ জুন ২০২৫

ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট

Dmitry Peskov - Press Secretary of the President of the Russian Federation

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। মঙ্গলবার (১৭ জুন) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক নিয়মিত ব্রিফিংয়ে জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংকট নিরসনে প্রয়োজনে রুশ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।

তবে পেসকভ বলেন, “বর্তমানে আমরা অন্তত ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের মধ্যস্থতা গ্রহণ বা শান্তিপূর্ণ সমাধানের পথে যাওয়ার আগ্রহ দেখছি না।”

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও দেশটি বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছে। মস্কো এখন এমন কৌশল গ্রহণ করেছে যাতে ইসরায়েলকে পুরোপুরি দূরে না ঠেলে দেওয়া হয়।

রাশিয়ার স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের সহকারী অধ্যাপক নিকোলাই সুরকভ বলেন, “রাশিয়া একটি অত্যন্ত জটিল ভারসাম্যের খেলা খেলছে। দেশটি আন্তরিকভাবেই একটি রাজনৈতিক সমাধান চায়।”