শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

জাতীয়

কারখানা খুলেছে, কিন্তু বেতন-বোনাসে ঝামেলা: শ্রমিক অসন্তোষ বাড়ছে

 প্রকাশিত: ২১:৪৯, ১৭ জুন ২০২৫

কারখানা খুলেছে, কিন্তু বেতন-বোনাসে ঝামেলা: শ্রমিক অসন্তোষ বাড়ছে

Bangladesh Garment Manufacturers and Exporters Association

ঈদুল আজহার ছুটি শেষে দেশের তৈরি পোশাক শিল্পে (গার্মেন্টস) চালু ও বন্ধ থাকা কারখানাগুলোর চিত্রে স্বস্তি ও উদ্বেগ—দুইয়েরই ছাপ দেখা যাচ্ছে।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, মঙ্গলবার (১৭ জুন) পর্যন্ত তাদের আওতাধীন ২,০৮৮টি কারখানার মধ্যে ২,০৭৪টি চালু রয়েছে, যা মোটের ৯৯.৩৩ শতাংশ। তবে বেতন ও বোনাসসহ বিভিন্ন জটিলতায় ১৪টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, যা ০.৬৭ শতাংশ।

গাজীপুর ও ময়মনসিংহ: এই অঞ্চলে সবচেয়ে বেশি কারখানা খোলা রয়েছে—মোট ৮৪৩টি। তবে এর মধ্যে ৯টি কারখানায় শ্রমিকরা কাজ করছেন না বা লে-অফ ঘোষণা করা হয়েছে।

সাভার, আশুলিয়া ও জিরানী: এখানে ৩৯৫টি কারখানার মধ্যে ৮টি বন্ধ রয়েছে। এর বাইরে আশুলিয়া ও সাভারে মাসকট গ্রুপের তিনটি কারখানা ১৬ জুন থেকে লে-অফ ঘোষণা করেছে।
বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড (সাভার ও মানিকগঞ্জ)-এ শ্রমিকদের বেতন-বোনাস বকেয়া থাকায় উৎপাদনে বিঘ্ন ঘটেছে।

টঙ্গী, ভোগড়া ও বাইপাস: এই এলাকাগুলোতেও কিছু কারখানায় সাময়িক ছুটি ও লে-অফ চলছে। এর মধ্যে: সিজন ড্রেসেস লিমিটেড- বেতন-বোনাস দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন, ইন্টারলিংক অ্যাপারেলস- মে মাসের বেতন আংশিক পরিশোধ, টেকনো ফাইবার লিমিটেড ও বিএইচআইএস অ্যাপারেলস- শ্রম আইন ১৩/১ ধারা অনুসারে বন্ধ ঘোষণা।

কাশিমপুর, জিরানী, কোনাবাড়ী ও শ্রীপুর: এ এলাকাগুলোর একাধিক কারখানা বেতন না দেওয়ায় কাজ বন্ধ করে দিয়েছে বা ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে: ডরিন অ্যাপারেলস লিমিটেড, ডরিন গার্মেন্টস লিমিটেড। এই দুটি কারখানার শ্রমিকেরা কাজ না করেই চলে গেছেন, বেতন না পাওয়ায়।

ঢাকা মহানগর (ডিএমপি), চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ: এই তিন অঞ্চলে গার্মেন্টস খাতে পুরোপুরি স্বস্তি রয়েছে। সব কারখানাই চালু আছে। চট্টগ্রাম: ২০৪টি, ডিএমপি এলাকা: ৩৪২টি, নারায়ণগঞ্জ: ৮টি

মিরপুর-২, ঢাকা: ফ্লোরেসেন্ট অ্যাপারেলস লিমিটেড-এ শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে কাজ বন্ধ রয়েছে।