রোববার ১৫ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান সংরক্ষণে রাষ্ট্রপতির অধ্যাদেশ

 প্রকাশিত: ২২:৪৩, ১৭ জুন ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান সংরক্ষণে রাষ্ট্রপতির অধ্যাদেশ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই-যোদ্ধাদের কল্যাণ এবং ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে একটি অধ্যাদেশ জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর সই করা অধ্যাদেশটি জারি করা হয়।

অধ্যাদেশে বলা হয়েছে, তৎকালীন পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, তা স্বাধীনতার অর্ধশতক পরও পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি।

অধ্যাদেশে আরও বলা হয়, ২০০৯ সাল থেকে ক্ষমতাসীন সরকার দলীয়করণ, দুর্নীতি ও পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করেছে। বিরোধী মত দমন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সঙ্গে অর্থ পাচার, নারী ও সংখ্যালঘুদের ওপর কাঠামোগত সহিংসতা এবং বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে বিপন্ন করেছে।

এই পরিস্থিতিতে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক দুর্দমনীয় গণআন্দোলন গড়ে ওঠে, যা পরিণত হয় গণঅভ্যুত্থানে। এর মাধ্যমে ৫ আগস্ট ২০২৪ ফ্যাসিবাদী শাসক দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

অধ্যাদেশে জানানো হয়, এই অভ্যুত্থানে অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সহস্রাধিক নিরস্ত্র ছাত্র-জনতা শহীদ হন এবং অনেকে গুরুতর আহত হন। এদের আত্মত্যাগকে যথাযথভাবে সম্মান জানানো এবং জাতির ইতিহাসে এই অধ্যায়কে সমুন্নত রাখা রাষ্ট্রের কর্তব্য।

এতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসন ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে বিধান প্রণয়ন জরুরি ও প্রয়োজনীয় বিবেচনায় রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশটি জারি করেছেন।