শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

দখলদার নেতানিয়াহুর পাশে ট্রাম্প, হামলার আহ্বান

 প্রকাশিত: ২১:৪৮, ১৮ জুন ২০২৫

দখলদার নেতানিয়াহুর পাশে ট্রাম্প, হামলার আহ্বান

ট্রাম্প বলেন, "আমি তাকে বলেছি, হামলা চালিয়ে যেতে। আমি তার সঙ্গে প্রতিদিন কথা বলি। নেতানিয়াহু ভালো মানুষ। অনেক কিছু করছে।"

ইরানে সামরিক অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) ওয়াশিংটনে হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন— যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি কী আলোচনা করেছেন। জবাবে ট্রাম্প বলেন, "আমি তাকে বলেছি, হামলা চালিয়ে যেতে। আমি তার সঙ্গে প্রতিদিন কথা বলি। নেতানিয়াহু ভালো মানুষ। অনেক কিছু করছে।"

ট্রাম্প আরও জানান, তিনি গতকাল মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে সর্বশেষবার কথা বলেন।

ইরানে যুক্তরাষ্ট্রও হামলা চালাতে পারে— এমন আশঙ্কা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরাল। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি জবাব না দিয়ে বলেন, “আমি এটি বলতে পারব না… আপনি ভাববেন না আমি এ প্রশ্নের উত্তর দেব।”

তিনি আরও বলেন, “আপনি জানেন না আমি এটি (হামলা) করবই কি না। আপনি জানেন না। আমি হামলা করতে পারি। আমি হামলা নাও করতে পারি। আমি বোঝাচ্ছি, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।”

তবে ইরান সম্পর্কে কথা বলতে গিয়ে আলোচনার প্রসঙ্গও টানেন ট্রাম্প। তিনি বলেন, “ইরান এখন অনেক সমস্যায় আছে এবং তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলেছি, তাহলে কেন আগে আলোচনা করেননি। আমি বলেছি, কেন দুই সপ্তাহ আগে আলোচনা করেননি। আগে আলোচনা করলে আপনারা ভালো করতেন। আপনাদের দেশ থাকত।”