শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

জাতীয়

লালমনিরহাটে লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব, আতঙ্কে খামারিরা

 প্রকাশিত: ২২:০৭, ১৮ জুন ২০২৫

লালমনিরহাটে লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব, আতঙ্কে খামারিরা

ভারতীয় সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাটে হঠাৎ করেই ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ (LSD)। ভাইরাসজনিত এই রোগে ইতোমধ্যে হাজারো গরু ও মহিষ আক্রান্ত হয়েছে। ওষুধেও প্রতিক্রিয়া না থাকায় চরম বিপাকে পড়েছেন জেলার খামারি ও গবাদিপশু পালনকারী কৃষকরা।

প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, লাম্পি স্কিন ডিজিজ মানুষের জন্য ক্ষতিকর না হলেও গবাদিপশুর জন্য এটি অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী। এক পশু থেকে আরেক পশুতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক লক্ষণ হিসেবে আক্রান্ত পশুর জ্বর হয়, ত্বকে গুটি ওঠে, শরীর ফুলে যায়, মুখ দিয়ে লালা ঝরে এবং ধীরে ধীরে পশুটি দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে খাদ্যগ্রহণ বন্ধ হয়ে মৃত্যুর ঝুঁকিও তৈরি হয়।

জেলায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত পশুর সংখ্যা। এ অবস্থায় প্রাণিসম্পদ অধিদপ্তর মাঠপর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন চালাচ্ছে। খামারিদের সংক্রমণ প্রতিরোধ, আলাদা রাখার পদ্ধতি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে অনেক খামারির অভিযোগ— নির্ধারিত চিকিৎসা কার্যকর হচ্ছে না এবং চিকিৎসার ব্যয়ভার বহন করাও কঠিন হয়ে পড়েছে। এতে ক্ষুদ্র খামারি ও কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় খামারিদের দাবি, গত ঈদের আগে ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা গরুর মাধ্যমেই এ রোগ ছড়িয়েছে। বিশেষ করে ভারতের সীমান্তসংলগ্ন পাটগ্রাম উপজেলা ও আশপাশের গ্রামগুলোতে সংক্রমণের হার বেশি।

হাতীবান্ধার বড়খাতা এলাকার খামারি একরামুল বলেন, “এই রোগে গরুগুলো খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। ওজন কমে যায়। আমরা খুব অসহায় হয়ে পড়েছি। সরকারের কাছে অনুরোধ, যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”

হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান বলেন, “আমরা ইতোমধ্যে মাঠপর্যায়ে ক্যাম্পেইন শুরু করেছি। আক্রান্ত পশুদের আলাদা করে রাখা, পরিচর্যার পদ্ধতি এবং প্রাথমিক চিকিৎসার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আশা করছি, আগামী ১০–১৫ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।”