সোমবার ১৬ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

স্বাস্থ্য

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৫০

 প্রকাশিত: ১৯:২৯, ১৯ অক্টোবর ২০২৩

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৫০

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 8 জন মারা গেছেন। চলতি ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ নিয়ে মোট ১ হাজার ২১৪ জনের মৃত্যু হলো।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৩৫০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই বছর দিনে দিনে বাড়তে থাকা মশাবাহিত এই রোগে মৃত্যু ও আক্রান্ত হয়ে  হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশ আগেই আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২৩৫০ জনের মধ্যে ঢাকার ৫১৫ জন এবং দেশের বিভিন্ন জেলার ১ হাজার ৮৩৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮ হাজার ২৩২ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। ঢাকায় ভর্তি ২ হাজার ৪৭২ জন, ঢাকার বাইরে ৫ হাজার ৭৬০ জন। 

চলমান ২০২৩ সালে আজকের দিন মানে ১৪ অক্টোবরের সকাল পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪৯ হাজার ৫৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। 

এর মধ্যে ঢাকার ৯৪ হাজার ১৯৪ জন, ঢাকার বাইরের ১ লাখ ৫৫ হাজার ৩৪৯ জন। 

এই বছর মোট ২ লাখ ৪০ হাজার ৯৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ৯০ হাজার ৯৭৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ১ লাখ ৪৯ হাজার ১২৪ জন ছাড়পত্র পেয়েছেন।