শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

অর্থনীতি

আইএমএফ ঋণ নিতে তাড়া নেই: অর্থ উপদেষ্টা

 প্রকাশিত: ১৭:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আইএমএফ ঋণ নিতে তাড়া নেই: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ পেতে দেরি হচ্ছে। এটি ফেব্রুয়ারির ৫ তারিখে আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে আলোচনায় ওঠার কথা ছিল, যা প্রথমে ১২ মার্চে পিছিয়ে দেওয়া হয়। এখন এটি আরও পিছিয়ে জুনে নেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সোমবার ডিসি সম্মেলনের অর্থ মন্ত্রণালয়–সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের জানান, চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ ডলার এবং পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে জুনে অনুমোদনের জন্য আইএমএফের নির্বাহী পর্ষদে উপস্থাপন করা হবে।

আগামী মার্চে কি আইএমএফ পর্ষদে প্রস্তাব উঠছে, এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘‘মার্চে নয়। আমরা বলেছি যে একটু অপেক্ষা করব। আগামী জুনে দুই কিস্তির প্রস্তাব একসঙ্গে উঠুক।’’

উপদেষ্টা বলেন, ‘‘আমরা বলেছি যে আমাদের কিছু কাজ আছে। তাই আমরা অত তাড়া করছি না। আমি একটা বিষয় বলি, আপনারা তো ভাবছেন ভিক্ষা করে টাকাপয়সা নিয়ে আসি। আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগিদে অর্থ আনতে হয়। কিছু শর্ত আছে তা বললেই আমরা পালন করব, এমন নয়।’’
 
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘এখন আমাদের সামষ্টিক অর্থনীতি ভালো। চলতি হিসাব, আর্থিক হিসাব ও প্রবাসী আয় ইতিবাচক। তাই আমরা মরিয়া হয়ে উঠছি না।’’

তিনি নিশ্চিত করেন, ঋণ অনুমোদনের বিলম্বের বিষয়ে বাংলাদেশ ও আইএমএফ উভয়পক্ষ সম্মত হয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে ঋণ কর্মসূচি শুরুর পর থেকে বাংলাদেশ ইতোমধ্যে তিন কিস্তিতে প্রায় ২৩১ কোটি ডলার পেয়েছে।