মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৭ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

অর্থনীতি

পেঁয়াজের দাম বাড়ছে

 প্রকাশিত: ১৮:০৭, ১২ মে ২০২২

পেঁয়াজের দাম বাড়ছে

দেশের খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এর মধ্যে পাইকারি বাজারে কেজিতে ১০ টাকা আর খুচরা বাজারে কেজিতে ১৫ টাকা দাম বেড়েছে। 

গত ৩০ এপ্রিল ছিল পেঁয়াজ আমদানির শেষ তারিখ। এর পর তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু তারপর আর আমদানির অনুমতি দেওয়া হয়নি। মূলত ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি আমদানি হয়ে থাকে।

তবে চাহিদার বিরাট অংশ আমদানি করতে হয় না। দেশে পেঁয়াজের ফলন ভালো হয়। চাহিদার ৮০ শতাংশে মেটানো যায় তাতে। আর ২০ শতাংশ আমদানি করে চাহিদা মেটাতে হয়। 

রমজানের মধ্যে পেঁয়াজের কেজি ২৫ টাকায় নেমেছিল। শেষের দিকে তা একটু বাড়ে। আজ বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে প্রতি কেজি পেঁয়াজের দাম এক লাফে ৪৫ টাকায় উঠেছে। ২/৩ দিন আগেও তা ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। 

পাইকাররা এখন প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজে আগের চেয়ে ২৫/৩০ টাকা বেশি নিচ্ছেন। খুচরা ব্যবসায়ীরা জানাচ্ছেন, এই দাম আরো বাড়তে পারে বলে তারা জেনেছেন। 

পাইকাররা বলছেন, দেশে পেঁয়াজের সংকট নেই। সমস্যা হলো, দেশীয় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ করে রেখেছেন। এখন ছাড়ছেন না। দেশি পেঁয়াজের দাম তুলনায় কম বেড়েছে। আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে বেশি। 

খাতুনগঞ্জের পাইকারি মোকাম থেকে শুরু করে চট্টগ্রাম, সবখানে পেঁয়াজের দাম কেজিতে কিছুটা বেড়েছে। খাতুনগঞ্জে ভারতীয় পেয়াজের দাম কেজিতে ৫ টাকা বাড়ার সংবাদ আছে। চট্টগ্রামেও ৫ টাকার মতো কেজিতে বেড়েছে পেঁয়াজের দাম। 

তবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। আর আমদানিকারকরা চেষ্টা করছেন দ্রুত আবার পেঁয়াজ আমদানি করার অনুমতি পেতে। তাদেন আশা, দ্রুত ফের আমদানির অনুমতি মিলবে।