শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

শিক্ষা

হবিগঞ্জে পাসের হার কমেছে ১৬ শতাংশের বেশি

 প্রকাশিত: ১১:৩৭, ২৯ নভেম্বর ২০২২

হবিগঞ্জে পাসের হার কমেছে ১৬ শতাংশের বেশি

হবিগঞ্জ জেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ১ বছরে পাসের হার কমেছে ১৬ শতাংশের বেশি। এতে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে তিন গুণেরও বেশি।

এদিকে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া এসএসসির ফলাফল বিশ্লে
এদিষণে এ তথ্য জানা গেছে। করোনা সংক্রমণের কারণে ফলাফলে এমন বিপর্যয় হয়েছে বলে দাবি শিক্ষা বিভাগের।

শিক্ষা বিভাগ জানায়, এবার জেলার ৯টি উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ২৬ হাজার ৮৫৯ জন। কৃতকার্য ২০ হাজার ৮২৩ ও অকৃতকার্য হয়েছে ৬ হাজার ৩৬ জন। পাসের হার ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৯৭ জন।

জানা যায় ২০২১ সালে ২৮ হাজার ২৮০ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছিল ২৬ হাজার ৯৪৩ জন। সে বছর অকৃতকার্য হয় ১ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৯৬.২৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬ জন।

এ দু’বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেল, হবিগঞ্জে এক বছরে পাসের হার কমেছে ১৬.২৫ শতাংশ। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ৬৯৯। অকৃতকার্যের হার বেড়েছে ৩ গুণের বেশি।

জিপিএ-৫ এর সংখ্যা বাড়লেও কেন পাসের হার কমেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালে অনেক শিক্ষার্থী পড়াশোনা বেশি করেছে, এজন্য জিপিএ-৫ বেড়েছে। তবে বেশিরভাগ শিক্ষার্থীই এ সময় লেখাপড়ায় ঠিকমত যুক্ত থাকেনি, এ কারণে অকৃতার্যের সংখ্যা বেড়ে গেছে।