শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

লাইফস্টাইল

নিয়মিত সিঁড়ি ব্যবহারের উপকারিতা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৫:৩৬, ২২ মার্চ ২০২৫

নিয়মিত সিঁড়ি ব্যবহারের উপকারিতা

সিঁড়ি ব্যবহারের অভ্যাস গড়ুন, সুস্থ জীবন নিশ্চিত করুন

স্কেলেটর ও লিফটের ব্যবহার এতটাই সাধারণ হয়ে উঠেছে যে অনেকেই এখন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে চান না। তবে গবেষকরা বলছেন, সুস্থ থাকতে লিফট বা স্কেলেটরের ওপর নির্ভরশীল না হয়ে দিনে অন্তত ৫ বার সিঁড়ি ব্যবহারের অভ্যাস গড়ে তোলা উচিত।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সিঁড়ি ব্যবহারের ফলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়। এটি এক ধরনের কার্ডিওভাসকুলার ব্যায়াম, যা কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা কমাতে সহায়ক। পাশাপাশি মেটাবলিজম বৃদ্ধি পেয়ে হজম শক্তি বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে।

গবেষণা বলছে, প্রতিদিন অন্তত ৮ তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হার্ট অ্যাটাকের আশঙ্কা ৩৩% হ্রাস পায়। এছাড়াও, নিয়মিত সিঁড়ি ব্যবহারে হাত-পায়ের ব্যথা কমে, জয়েন্টের সমস্যা দূর হয় এবং হাড় মজবুত থাকে, ফলে হাড় ভাঙার ঝুঁকিও কমে যায়।