শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

জাতীয়

রাজশাহী ডিবির পাঁচ সদস্য বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক

 প্রকাশিত: ১৭:৩৫, ২৪ মার্চ ২০২৫

রাজশাহী ডিবির পাঁচ সদস্য বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক

ডিবির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ

রাজশাহী মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) এক উপপরিদর্শকসহ পাঁচ সদস্যকে বগুড়া থেকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক করা হয়েছে। সোমবার ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকায় কুন্দারহাট থানা-পুলিশের একটি দল মাইক্রোবাস থামিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের কাছ থেকে দুই লাখ টাকা, ডিবির পোশাক ও পরিচয়পত্র জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শামিম মো. অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম, বশির আলী এবং মাইক্রোবাস চালক মেহেদী হাসান। তাদের বিরুদ্ধে বগুড়ার ধুনট থানায় অপহরণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার দুই তরুণ রাব্বী ও জাহাঙ্গীরকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। রাজশাহী মহানগর ডিবির সদস্যরা এই অপহরণ ঘটায়, এবং মুক্তিপণের টাকা নিয়ে তারা মাইক্রোবাসে পালিয়ে যাচ্ছিলেন। পুলিশ সিগনাল পেয়ে মাইক্রোবাসটি আটক করে।

বগুড়ার পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ জানিয়েছেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রাজশাহী মহানগর ডিবির সদস্য বলে পরিচয় দেন। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখনও প্রকাশ হয়নি, তবে মুক্তিপণ আদায়ের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, বগুড়ায় আটক পাঁচজনের একজন আরএমপি ডিবির একজন উপপরিদর্শক। চারজন কনস্টেবল। ডিবির ওই সদস্যরা কাউকে না জানিয়েই বগুড়ায় অভিযানে গিয়েছিলেন। সাধারণত কোথাও অভিযানে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিতে হয়। তাঁরা নেননি। এ কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা খারাপ উদ্দেশ্য নিয়ে বগুড়ায় গিয়েছিলেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।