বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

ইসলাম

ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারার হুকুম কি ?

 প্রকাশিত: ১২:৫৪, ১০ আগস্ট ২০২৩

ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারার হুকুম  কি ?

বাজারে এখন মশা মারার জন্য বিভিন্ন ধরনের ইলেক্ট্রিক ব্যাট ও যন্ত্রপাতি পাওয়া যায়। আমার জানার বিষয় হলো- ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কি?

আপনার প্রশ্নের উত্তর - অধিকাংশ ওলামায়ে কেরামের মতে ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ নেই। কারণ, ইলেক্ট্রিক ব্যাট দ্বারা মশা মারলে মশা আগুনে পুড়ে যায় এতে মশাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়। আর ছোট-বড় কোনো প্রাণিকে আগুন দ্বারা পুড়িয়ে মারা জায়েজ নেই।

কেননা, আগুন দ্বারা শাস্তি দেওয়া কেবল আল্লাহ তাআলাই করবেন৷ এটা আল্লাহ তাআলার জন্য কেবল সুনির্ধারিত। সুতরাং যেহেতু ব্যাট দিয়ে মশা-মাছি পুড়ে যায়, তাই এই জাতীয় ব্যাট বা যন্ত্র ব্যবহার করে মশা-মাছি মারা জায়েজ হবে না। (বুখারি, হাদিস : ২/১০২৩; ফাতওয়ায়ে আলমগিরি : ৫/৩৬১)

অনলাইন নিউজ পোর্টাল ২৪