শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

ইসলাম

আজ ১০ জিলহজ, হজ পালনকারীদের ৪ গুরুত্বপূর্ণ আমল

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:৫৩, ৬ জুন ২০২৫

আজ ১০ জিলহজ, হজ পালনকারীদের ৪ গুরুত্বপূর্ণ আমল

১০ জিলহজ হজ পালনকারীদের ৪ গুরুত্বপূর্ণ আমল: মুজদালিফায় অবস্থান, কংকর নিক্ষেপ, কোরবানি ও চুল কাটা

আজ ৬ জুন ২০২৫, ১০ জিলহজ, ঈদুল আজহার দিন। এ দিনে হজ পালনকারীরা চারটি গুরুত্বপূর্ণ আমল সম্পন্ন করবেন—মুজদালিফায় অবস্থান, বড় জামারায় কংকর নিক্ষেপ, কোরবানি এবং চুল কাটা।

১. মুজদালিফায় অবস্থান

৯ জিলহজ সূর্যাস্তের পর হজযাত্রীদের মুজদালিফায় পৌঁছাতে হয়। এখানে মাগরিব ও ইশার নামাজ আদায় করে সুবহে সাদিক পর্যন্ত অবস্থান করা সুন্নতে মুয়াক্কাদা। রাতের অর্ধেকের বেশি সময় অবস্থান করলেই সুন্নত আদায় হয়। তবে ফজরের আগে মুজদালিফা ত্যাগ করা বৈধ নয়। ফজরের পর সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে রওনা দিতে হয়।

২. বড় জামারায় কংকর নিক্ষেপ

মুজদালিফা থেকে মিনায় গিয়ে ১০ জিলহজ সকালে বড় জামারায় (জামরাতুল আকাবা) সাতটি কংকর নিক্ষেপ করতে হয়। প্রতিটি কংকর ছুড়ার সময় বলা হয়: “বিসমিল্লাহি আল্লাহু আকবার” অথবা শুধু “আল্লাহু আকবার”।
এই দিন শুধু বড় জামারায় কংকর মারতে হয়। অন্য দুটি জামারায় কংকর নিক্ষেপ করা নিষেধ। কংকর ছোড়ার জন্য অজু বাধ্যতামূলক নয়, তবে অজু অবস্থায় নিক্ষেপ করা উত্তম।

৩. হজের কোরবানি

হজের ধরণ অনুযায়ী (কেরান বা তামাত্তু), হজযাত্রীদের জন্য কোরবানি ওয়াজিব। একে বলা হয় “দমে শোকর”। এই কোরবানি অবশ্যই হারামের সীমার মধ্যে হতে হবে। ঈদের কোরবানির সঙ্গে হজের কোরবানির পার্থক্য রয়েছে। কেউ যদি হজের কোরবানি মনে না করে ঈদের নিয়তে কোরবানি করে, তাহলে হজের কোরবানি আদায় হবে না।
কোরবানির পরেই চুল ও নখ কাটা যাবে।

৪. চুল কাটা

কোরবানির পরে পুরুষরা মাথা মুণ্ডন বা অন্তত চুল ছোট করবেন (কমপক্ষে এক গিরা পরিমাণ)। পুরো মাথা মুণ্ডানো উত্তম।
নারীরা মাথার এক চতুর্থাংশ চুল এক ইঞ্চি পরিমাণ কাটবেন। এভাবেই ইহরাম শেষ হয়ে যায় এবং স্ত্রী সহবাস ছাড়া অন্য সব নিষেধাজ্ঞা উঠে যায়। স্ত্রী সহবাস নিষেধ থাকবে তাওয়াফে জিয়ারত না করা পর্যন্ত।

এভাবেই আজ ১০ জিলহজ হজ পালনকারীরা চারটি গুরুত্বপূর্ণ আমল সম্পন্ন করে ধাপে ধাপে ইহরাম থেকে মুক্ত হবেন।