বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

ব্রেকিং

পাঁচ জেলায় দেওয়া হবে ‘ই-হেলথ কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিরোধীদের উন্নয়নকাজ তদারকিতে বিএনপির নারী এমপি কেন? ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসাল কেন্দ্রীয় ব্যাংক ৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ, আদালতের অনুমতি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন কর্তৃপক্ষের জবাব ‘সন্তোষজনক নয়’, বললেন স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ আসছে বছরেই চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে আক্রমণ ইরানের তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে, নাসির-তামিমা খালাস নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ হামের উপসর্গ: ওসমানী মেডিকেলে ৫ মাসের শিশুর মৃত্যু হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

ইসলাম

ব্যক্তিগত অর্থকড়ি থেকে নামায রোযার ফিদিয়া দিলে তা আদায় হবে কি?

 প্রকাশিত: ১১:২৩, ৭ ডিসেম্বর ২০২২

ব্যক্তিগত অর্থকড়ি থেকে নামায রোযার ফিদিয়া দিলে তা আদায় হবে কি?

১৩৫১: প্রশ্ন
আমার দাদী অসুস্থ। তিনি বার্ধক্যে পৌঁছেছেন। বয়স ৭৫ এর মতো হবে। রোযা রাখতে সক্ষম নন। আর নামায কত রাকাত পড়লেন তা মনে রাখতে পারেন না। ভবিষ্যতে সুস্থ হবেন তাও আশা করা যায় না। এখন আমার প্রশ্ন হল, তার ব্যক্তিগত কিছু অর্থকড়ি আছে। সেখান থেকে নামায রোযার ফিদিয়া দিলে তার বিগত নামায রোযার ফিদিয়া আদায় হবে কি? নাকি তার ইন্তেকালের পর ওয়ারিসগণ তার মিরাছ  থেকে ফিদিয়া আদায় করবে।

উল্লেখ্য, তিনি বিগত ৩-৪ বছর যাবত অসুস্থ। রোযা রাখতে পারেন না তবে মাঝে মাঝে কিছুটা সুস্থ হন তখন নামায পড়তে পারেন। ঘটনাক্রমে এবার রমযান মাসে তিনি একদিন রোযা রেখেছিলেন। ইফতারের পর বেহুশ হয়ে যান। এমনকি মৃত্যুর সম্মুখীন হয়ে পড়েন। তাই হাসপাতালে ভর্তি করা হয়। আল্লাহ তাআলার রহমতে এখন কিছুটা সুস্থ, কিন্তু রোযা রাখার মতো সুস্থ নন। এমনকি মাঝে মাঝে নামায পড়তেও সক্ষম নন। এখন কী করণীয় বিস্তারিত জানাবেন।

উত্তর:
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার দাদীর যেহেতু রোযা রাখার শক্তি নেই পরবর্তীতেও সে সামর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা নেই তাই তিনি জীবদ্দশাতেই তার রোযার ফিদিয়া আদায় করতে পারবেন। আর তিনি যেহেতু এখনো অন্যের সহায়তা নিয়ে হলেও নামায আদায়ে সক্ষম তাই মোটামুটি সুস্থ অবস্থায় যথাসম্ভব ছুটে যাওয়া নামাযগুলোর কাযা করতে হবে। কাযা না করে কাফফারা আদায় করলে তা যথেষ্ট হবে না। হাঁ, তাঁর মৃত্যুর পর অবশিষ্ট কাযা নামাযের কাফফারা আদায়ের ব্যাপারে অসিয়ত করে যেতে পারেন।

-ফাতাওয়া খানিয়া ১/২০৩; ফাতহুল কাদীর ২/২৭৬; আলবাহরুর রায়েক ২/২৮৬; রদ্দুল মুহতার ২/৭৪; ফাতাওয়া হিন্দিয়া