শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

রাজনীতি

ভারত–পাকিস্তানের টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে একযোগে কাজ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:৪১, ১৭ মে ২০২৫

ভারত–পাকিস্তানের টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে একযোগে কাজ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

ভারত-পাকিস্তানের টেকসই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের কূটনৈতিক তৎপরতা অব্যাহত

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ। যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সংলাপ ও আস্থার পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

আজ শনিবার ইসলামাবাদে দুই দিনের সফর শেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি যেন একটি টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করা যায় এবং সংলাপ অব্যাহত থাকে। পাশাপাশি, পাকিস্তান ও ভারতের মধ্যে আস্থা তৈরির পথ খুঁজে বের করাও আমাদের লক্ষ্য।’

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত–পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়ে। চার দিনের টানা উত্তেজনার পর গত ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়। যদিও হামলা বন্ধ থাকলেও একে অপরকে হুমকি দেওয়া অব্যাহত রেখেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। আগের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞাগুলোও এখনও বহাল রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল ইসলামাবাদে এক অনুষ্ঠানে বলেন, ‘কাশ্মীর ও পানিবণ্টনের সমস্যাগুলো সমাধানের পর আমরা বাণিজ্য ও সন্ত্রাসবাদের মতো বিষয় নিয়ে আলোচনা করতে পারি। কারণ, সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার পাকিস্তান। এতে ৯০ হাজার প্রাণহানি এবং ১৫ হাজার কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে।’

সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান জয়ী হয়েছে দাবি করে তিনি আরও বলেন, ‘আমরা শান্তি চাই, তবে আগ্রাসনের জবাব দিতে জানি। আমরা চাই এই অঞ্চলও বিশ্বের অন্যান্য অংশের মতো শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হয়ে উঠুক।’

যুদ্ধবিরতির পর যদিও ভারত–পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি, তবে সামরিক পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত বৈঠক করছেন এবং উত্তেজনা প্রশমনে একমত হয়েছেন।